চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমকিতে আছেন এরিক এরশাদ ও বিদিশা: সংবাদ সম্মেলনে দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

সন্তান এরিককে নিয়ে হুমকিতে আছেন বলে দাবি করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। একই সাথে তিনি এরিক এরশাদকে সাথে নিয়ে নিরাপদে থাকতে চান বলেও জানান।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এবং এরিক এরশাদ অভিযোগ করে বলেছেন, জিএম কাদের (এরশাদের ভাই) তাদেরকে হুমকি-ধামকি দিচ্ছেন এবং তিনি এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চেষ্টা করছেন।

এমতাবস্থায়আইনী পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন বিদিশা এরশাদ।

সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন এরিক এরশাদ।

এরিক বলেন, এর পেছনে আমার চাচা (জিএম কাদের) এর হাত আছে। ওনার তো আমার সম্পত্তির ওপর লোভ আছে, এই জন্য এসব করছেন। তিনি অভিযোগ করেছেন, আমার মা জোরপূর্বক আর্মস নিয়ে আমার বাসায় এসেছেন, কিন্তু এসব মিথ্যা। আমার মাকে আমি ডেকে এনেছি। তিনি তো নিজের ইচ্ছায় এখানে আসেননি। আমি মায়ের সঙ্গে থাকতে চাই।

এরিকের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিদিশা।

Reneta

বিদিশা বলেন, আমি মা হিসেবে আমার সন্তানকে চাই। সে অসুস্থ। বাবা মারা যাওয়ার পরে অন্যরা বিশেষ করে তার চাচা আমার এরিককে যোগাযোগ করতে দেয়নি। আমার সব কিছুর রেকর্ড আছে।

বিদিশা আরও বলেন, তারা এরিককে চায়। এরিক মানে হলো এরিকের ট্রাস্ট। এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চায় তারা। অথচ তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। যা আমি গণমাধ্যমের সামনে বলতে পারছি না। আমার সন্তান লড়াই করছে তার মায়ের সাথে থাকার জন্য। সে চায় মাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে।

তিনি আরও বলেন, আমাদের আসল বাধা এরিকের চাচা (জিএম কাদের)। তিনি আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছেন।

“আপনারা নোংরামি করবেন না। আপনারা কাদা ছুড়াছুড়ি করলে আমিও বসে থাকবো না। আপনারা যেভাবে ভদ্রভাবে আছেন, সেভাবে থাকেন”-বলেন বিদিশা।

তিনি আরও বলেন, তারা আমাকে রাজনীতিতে হুমকি মনে করছে। কারণ আগে আমি সফলভাবে রাজনীতি করেছি। সামনেও করতে পারি। তাই তারা আমাকে থ্রেট হিসেবে ভাবতেই পারেন। তবে সবকিছুর আগে আমার সন্তান। আমি আমার সন্তানের সঙ্গে নিরাপদে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই। ইতোমধ্যে আমার সন্তান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন নিরাপত্তার জন্য। আমি আমার সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিদিশা বলেন, আমি আইনজীবীদের সাথে আলাপ করছি। আমি কী পদক্ষেপ নেব, আপনাদেরকে তা জানাবো।

তিনি বলেন, তারা আমাকে বলেছে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। হয়তো তারা আমাকে এবং আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে। তিনি হয়তো লোকজন পাঠিয়ে কিছু করতে পারেন। কিন্তু তারা আমার সন্তানকে কেন ক্ষতি করতে চায়? আমার সাথে মোকাবেলা করুক। এরিকের সাথে নয়।

বিদিশা বলেন, আমি চাই আমার সন্তানকে সুন্দর, স্বাভাবিকভাবে থাকতে, বাকি জীবনটা কাটাতে। কেউ যেন আমাদেরকে বিরক্ত না করে।

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে নিয়েই বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায় থাকতে চান। এই ইচ্ছার কথা জানিয়ে এরিক কয়েকদিন আগে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে এরিক বলেন, মা কাছে না থাকায় তার যথাযথ সেবা হচ্ছে না। তিনি প্রতিবন্ধী, তাই সঙ্গে মাকে রাখা প্রয়োজন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত ১৪ জুলাই মারা যান। এরশাদের তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রী বিদিশা ছেলে এরিকের সঙ্গে কর্মচারীদের দুর্ব্যবহারের খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট পার্কে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদএরিকবিদিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT