চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি বন্ধ

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:২৩ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার বিকেলে ১১ ট্রাক পেঁয়াজ প্রবেশের পর আবারও আমদানি বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ।

তবে ভারত থেকে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আসা আড়াই’শ মেট্রিক টন বা ১১ ট্রাক পেঁয়াজ অধিকাংশই পঁচা। এ পঁচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

অতিরিক্ত গরমে পচে যাওয়া এসব পেঁয়াজ আড়তের সামনে পড়ে আছে। বিকট দুর্গন্ধে ছড়াচ্ছে পেঁয়াজগুলো। এতে শুধু ব্যবসায়ী নয়, পেঁয়াজ পঁচার গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী।

ব্যবসায়ীরা এসব পেঁয়াজ প্রতিবস্তা ৫০ থেকে একশ’ টাকা দরে বিক্রি করে দিচ্ছে। এতে চরম লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। ভারতে আটকে থাকা আরও দুই‘শ টি পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে বড় ধরনের ক্ষতির আশংকা বাংলাদেশী আমদানিকারকদের।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ বলেছেন: গত ১৩ সেপ্টেম্বর যেসব পেঁয়াজ এলসি করা হয়েছিলো, সেই প্রায় আড়াইশ’ মেট্রিক টন ১১ ট্রাক পেঁয়াজ রোববার ভারত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। বাকি আরও প্রায় দুইশ’ ট্রাক পেঁয়াজ এখনো ভারতের রাস্তায় আটকা পড়ে আছে।

তিনি জানান: প্রতিবছর চাহিদা থাকায় দেশের বাজার স্বাভাবিক রাখতে ২ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে থাকেন হিলির আমদানিকারকরা। চলতি বছরের ৬ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৩ মাসে পেঁয়াজ আমদানি হয়েছে ৫৭ হাজার মেট্রিক টন। আমদানি স্বাভাবিক থাকলেও বন্যা ও উৎপাদন সংকট দেখিয়ে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। পূর্ব ঘোষণা ছাড়াই বারবার ভারত সরকারের এমন সিদ্ধান্তে পুঁজি হারাতে বসেছেন হিলির আমদানিকারকরা, ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Reneta

ভারতের অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজ আমদানিসহ ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া আমদানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা কামনা করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজ আমদানি বন্ধভারতীয় পেঁয়াজহিলি স্থলবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ইইউ’র ২৭ দেশে নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর, কঠোর হচ্ছে সীমান্ত যাচাই

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

এশিয়ায় জেন জি বিপ্লব পরবর্তী বাস্তবতা: পরিবর্তনের প্রত্যাশা থেকে শাসন সংকট

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT