চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও অস্থির পেঁয়াজের বাজার

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:৪৫ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

এক সপ্তাহ স্থির থেকে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। দুই দিনের ব্যবধানে নানা অজুহাতে ইতোমধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

রাজধানীর কারওয়ান বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে পেঁয়াজের দামের এই চিত্র দেখা গেছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন: মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটি অংশ পঁচে যাচ্ছে। এর ক্ষতি পুষিয়ে নিতে দাম বাড়িয়েছে আমদানিকারকরা। এছাড়া ভারত থেকে পেঁয়াজ আসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই দুই কারণে আবারও দাম বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ’ টাকা থেকে ১০৫ টাকায়। পাইকারি পর্যায়ে এই দাম ১শ’ টাকা। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা, যা পাইকারি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

অথচ বৃহস্পতিবারও দেশি পেঁয়াজ ৮৫ আর আমদানি করা পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হয়েছে।

সম্প্রতি ভারত রপ্তানি বন্ধ করার পর কিছুদিন আগেই দফায় দফায় বাড়ে পেঁয়াজের দাম। খুচরা বাজারে বিক্রি হয় ১শ’ থেকে ১১০ টাকা কেজি দরে। এরপর মিয়ানমার ও তুরস্ক থেকে কিছু পরিমাণ পেঁয়াজ আমদানি এবং বাজার মনিটরিং করায় দাম ছিল কিছুটা নিম্নমুখী। কিন্তু হঠাৎ করে পাইকারি বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম।

কারওয়ান বাজারের পেঁয়াজের আড়ৎদার হেলাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: ভারত আর কোনো পেঁয়াজ দিবে না। মিয়ানমারেরগুলো পঁচে যায়। এ কারণে দাম বাড়ছে।

তবে দামের এই গতিবেগ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই ব্যবসায়ী বলেন: দাম নিয়ন্ত্রণের চাবিকাঠি আমদানিকারকদের হাতে। তারা বেশি দামে বিক্রি করলে আমরাও বেশি রাখি।

এ বিষয়ে শ্যামবাজারের ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ও পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: আগে যে এলসিগুলো খোলা হয়েছে সেগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ পেঁয়াজ চলে এসেছে ভারত থেকে। নতুন এলসি খোলা হচ্ছে না। ভারত পেঁয়াজ দেয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

তিনি আরো বলেন: সংকট মেটাতে মিয়ানমার থেকে যে পেঁয়াজ আমদানি হচ্ছে খুচরা বাজারে পৌঁছানো পর্যন্ত তার ৭৫ শতাংশই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ক্ষতি পুষিয়ে নিতে দাম বাড়ছে।

মিয়ানমারের পেঁয়াজ কেন পঁচে যাচ্ছে এর ব্যাখ্যা দিয়ে এই আমদানিকারক বলেন: জাহাজে করে পেঁয়াজ আসে। বন্দর থেকে খালাসে জটিলতার কারণে সময় বেশি লাগে। বন্দর থেকে মোকামে তারপর খুচরা বাজারে পৌঁছানো অবধি গরমে অনেক পেঁয়াজ পঁচে যায়। তাই বাজারে এর প্রভাব পড়ছে।

দাম আরও বাড়বে নাকি কমবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ দামের উঠানামা নির্ভর করে সরবরাহের উপর।

ট্যাগ: দেশি পেঁয়াজপেঁয়াজপেঁয়াজের দামভারতীয় পেঁয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেপ্তার

পরবর্তী

সাকিবদের বার্বাডোজ সিপিএলে চ্যাম্পিয়ন

পরবর্তী

সাকিবদের বার্বাডোজ সিপিএলে চ্যাম্পিয়ন

ইতালি মূলপর্বে, নরওয়েতে অপেক্ষা বাড়ল স্পেনের

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT