চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারির নির্বাচনী তথ্যে হ্যাকারদের হানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায়ও এবার হ্যাকিং হলো।

দলটির বিভিন্ন সংগঠনে চলমান সাইবার হামলার অংশ হিসেবেই হিলারি আক্রমণের শিকার হলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

সর্বশেষ হ্যাকিংয়ে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এবং ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি সংক্রান্ত দু’দফা তথ্য চুরির ঘটনা ঘটেছে।

হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা সংগঠন জানিয়েছে, তাদের একটি অ্যানালিটিক্স ডেটা প্রোগ্রামে হ্যাকাররা ঢুকেছিল।

তবে অভ্যন্তরীণ ব্যবস্থার কোনো ক্ষতি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন হিলারির প্রেস সচিব নিক মেরিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই সাইবার হামলাগুলো রুশ সরকারের হয়ে কাজ করা এজেন্টরাই চালাচ্ছে। অনেকের আবার আশঙ্কা, রাশিয়া হয়তো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে।

অবশ্য রাশিয়ার সরকার সাইবার হামলা আর হ্যাকিংয়ের সব অপবাদ অস্বীকার করে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘বিষাক্ত রাশিয়া-বিরোধী’ বাগাড়ম্বরের তীব্র নিন্দা জানিয়েছে।

এ ব্যাপারে সব অভিযোগ এবং হ্যাকিংয়ের তীব্রতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

এর আগে গত সপ্তাহে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ই-মেইল হ্যাক করে দলের জাতীয় সম্মেলনের আগেই অনলাইনে প্রকাশ করে দেয় হ্যাকাররা।

ই-মেইলগুলোতে দেখা যায়, বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে ডেমোক্র্যাট কর্মকর্তারা পক্ষপাতিত্ব করেছেন।

ই-মেইল ফাঁসের পর ফিলাডেলফিয়ার কনভেনশনে প্রতিবাদের ঝড় ওঠে এবং দলীয় প্রধান ডেবি ওয়াসারম্যান শাল্টজ পদত্যাগ করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিলারির নির্বাচনী তথ্যে হ্যাকারদের হানা

পরবর্তী

অটিস্টিক সালমান খান

পরবর্তী

অটিস্টিক সালমান খান

অটিস্টিক সালমান খান

সর্বশেষ

ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT