সাম্প্রতিক পরিসংখ্যান এবং জাতীয় জরিপ অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। মাত্র ১০ শতাংশ সম্ভাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া বলতে গেলে অসম্ভব। তাই বড় ধরনের কোন দুর্ঘটনা ব্যাতীত আগামী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তা পরিষ্কার করে বলেছে নিউ ইয়র্ক টাইমস।
দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি মডেলে এমন তথ্য উপস্থাপন করা হয়। জরিপগুলো ফলাফলের ভিত্তিতেই মডেলটি করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই জরিপে পরিবর্তনের ইঙ্গিত না আসলে এখানেও তা প্রতিফলিত হবে না।
৮ নভেম্বর নির্বাচনের অনুষ্ঠানের আগ পর্যন্ত প্রতিটি নতুন জরিপের ভিত্তিতে এই হিসাব আপডেট করা হবে বলেও জানায় পত্রিকাটি।
এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হতে পারেন হিলারি ক্লিনটন। তবে তার বিরুদ্ধে সমালোচনাও কম নয়। বিশেষ করে ইমেইল কেলেঙ্কারিতে বেশি সমালোচিত তিনি। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী এবং ইসলাম বিরোধী মন্তব্যের সঙ্গে নারীদের যৌন হয়রানির অভিযোগও বিস্তর।








