শীতকালীন সাঁতারুদের প্রাণশক্তি ও মনোযোগ পরীক্ষায় বরফ জলে দাবা খেলা চালু করেছে রুশ কর্তৃপক্ষ। বরফঢাকা ওরাল পর্বতের ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাঁতারুরা এ দাবা খেলায় অংশ নেন।
দ্রুতগতির এ দাবা খেলার সময়সীমা ১০ মিনিট। বিশ্বের কোথাও এ ধরনের দাবার প্রচলন না থাকলেও সাবেক সোভিয়েত নথি ঘেঁটে শীতকালীন সাঁতারুদের বরফ জলে দাবা খেলার নতুন এ রীতি শুরু করে রুশরা।
রাশিয়ার লেক সারটাশ এলাকায় নক আউট পর্বের এ বরফ জলে দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার বরফে দাবা খেলার ভিডিও:






