বাংলাদেশ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুর্গাপূজার খরচ কমিয়ে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রমাণ করেছে এদেশে সব ধর্মের সমান অধিকার।

তিনি আজ রাজধানীর খামার বাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গাপূজার উদ্বোধনকালে একথা বলেন।
তিনি বলেন, কোনো ধর্মকে এদেশের মানুষ খাটো করে দেখে না। মানবতাকে উর্দ্ধে তুলে সমুন্নত রেখে জনগণ অসহায় মানুষের পাশে থাকে। সারা বিশ্বে শান্তির প্রতীক হিসাবে সমাদৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষ আজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোনভাবেই যেন সম্প্রীতি নষ্ট না হয় সরকার সেদিকে সর্বদা সতর্ক আছে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেয়া আছে।

এসময় সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দিলীপ কুমার রায়, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন।

বিষয়:দুর্গাপূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…