চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবু্ল্লাহকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো আরব লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করেছে আরব লীগ।

শুক্রবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে হিজবু্ল্লাহকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা দেয় উপসারগীয় দেশগুলো সংগঠন জিসিসি (গালফ কো-অপারেশন করপোরেশন)। হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা ও অস্ট্রেলিয়া। ইউরোপিয় ইউনিয়নও সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে।

Banglabid

সৌদি আরব লেবাননের একটি গ্রুপকে নীরবে চাপ দিচ্ছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এমন অভিযোগের একদিন পরই এই সিদ্ধান্ত এলো।

হিজবুল্লাহ শিয়া সম্প্রদায়ের সশস্ত্র শাখার একটি  রাজনৈতিক সংগঠন। এরা বর্তমানে প্রতিবেশী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন করে যুদ্ধ করছে। হিজবুল্লাহকে সমর্থন করে সৌদি আরবসহ জিসিসির পাঁচ দেশের আঞ্চলিক বিরোধী ইরান। সিরিয়া ও ইয়েমেনে একে-অপরের বিরুদ্ধে কার্যত যুদ্ধে সামিল জিসিসি ও ইরান।

আরব লীগের ২২ সদস্য দেশের প্রায় সবাই এ সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে। শুধু লেবানন ও ইরাক রায় দেওয়া থেকে বিরত থাকে।

Reneta

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংস্থার বিবৃতি পাঠ করে বাহরাইনের কূটনীতিক ওয়াহিদ মুবারক সায়ার।

বিবৃতিতে বলা হয়, আরব লীগের (পররাষ্ট্রমন্ত্রীদের) অনুমোদন অনুযায়ী হিজবুল্লাহ একটি ‘সন্ত্রাসী’ সংগঠন।

বৈঠকে লেবাননের নিরপেক্ষ থাকার ব্যাপারে এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, ‘আমরা ওই রায়ের পক্ষে বা বিপক্ষে কোনো রায় দেইনি কারণ এটা আরব লীগের সন্ত্রাস বিরোধী চুক্তির সাথে সংগতিপূর্ণ না। তাছাড়া হিজবুল্লাহ লেবাননের বড় একটা অংশের প্রতিনিধিত্ব করে এবং দেশের রাজনৈতিক দল।’

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম আল-জাফারি হিজবুল্লাহকে ‘সন্ত্রাস’ বলতে অস্বীকার করলে বৈঠকের শুরুতেই বিতর্কে জড়ায় সৌদি আরব।

গত মাসে নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগ করার পরামর্শ দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। এর আগে লেবাননের সামরিক বাহিনীকে দেওয়া সৌদি আরবের ৪ বিলিয়ন ডলার অর্থ সাহায্য বন্ধ করার হয়।

প্রায় একই সময় ইরানের রেভুলেশনারি গার্ডের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২২ জন শিয়া নাগরিককে মৃত্যুদণ্ড দেয় কুয়েত। ১৯৮০ সালে রেভুলেশনারি গার্ডই হিজবুল্লাহ (আল্লাহর দল) গঠন করে। হিজবুল্লাই একমাত্র সংগঠন যারা ১৯৭৫-১৯৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের পর অস্ত্র ছাড়েনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব লীগহিজবুল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিকূলতা জয় করে টাইগাররা খেললো পরিণত ক্রিকেট

পরবর্তী

হিজবু্ল্লাহকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো আরব লীগ

পরবর্তী

ভালোবাসার অশ্রুতে শেষ শয্যায় ক্রো

ভালোবাসার অশ্রুতে শেষ শয্যায় ক্রো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT