সম্প্রতি ইরানের রেভিল্যুশনারি গার্ড বাহিনীর ওপর হামলা এবং হিজবুল্লাহর কমান্ডার হত্যার পর হিজবুল্লাহ একের পর এক ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের মাটিতে। এবার সব হামলার চেয়ে তীব্র হামলা চালিয়ে ইসরায়েলের মাটিতেই ১৮ সেনাকে ঘায়েল করার দাবি জানিয়েছে লেবাননের ইসলাম পন্থী শিয়া সশস্ত্র সংগঠন। ঘটনাটি স্বীকার করে বিবৃতি দিয়েছে খোদ ইসরায়েল ডিফেন্স ফোর্স।







