চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুত তাহরীরের নির্দেশনায় কাজ করত মাহবুবুল: র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী লেখা সংবলিত লিফলেট বিতরণকালে গ্রেফতার হওয়া মাহবুবুল হাসান রবিন ওই সংগঠনের নির্দেশনায় বিভিন্ন কাজে নিজেকে জড়াত বলে জানিয়েছে র‌্যাব।

এলিট ফোর্স র‌্যাব-২ এর সিনিয়ার এএসপি রবিউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ২০১১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সংগঠনের সকল কার্যক্রমে নিজেকে জড়ান। সংগঠনের নির্দেশনা অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ, অন্যান্য সদস্যদের সঙ্গে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কাজে অংশগ্রহণ করতেন মাহবুবুল হাসান রবিন।

রবিউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে বায়তুস সালাম জামে মসজিদের সামনে থেকে সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী লেখা সংবলিত লিফলেট বিতরণকালে মাহবুবুল হাসান রবিন(২৫) কে আটক করা হয়।

মাহবুবুল লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লবপুর গ্রামের নুরুল আমীনের ছেলে বলে জানান র‌্যাব-২ এর এই কর্মকর্তা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাহবুবুল জানায়, ২০০৯ সালে নটরডেম কলেজে পড়ার সময় সিনিয়র ব্যাচের ছাত্র জাকারিয়ার মাধ্যমে ধর্মীয় উগ্রপন্থার সঙ্গে পরিচিত হন। এক পর্যায়ে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সদস্য হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নটরডেম কলেজহিজবুত তাহরীর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT