ফুটবল

হিগুয়েন দুই ম্যাচ নিষিদ্ধ

হিগুয়েন দুই ম্যাচ নিষিদ্ধ

লাল কার্ড দেখার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এসি মিলান তারকা গঞ্জালো হিগুয়েন। সিরি আ’ ম্যাচে রোববার জুভেন্টাসের বিপক্ষে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

জুভেন্টাস ম্যাচ হিগুয়েনের কাছে অনেকদিন দুঃস্বপ্ন হয়েই থাকবে। ওই ম্যাচে লাল কার্ড
দেখার আগে যে পেনাল্টিও মিস করেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড। আর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের কাছে ২-০তে হেরে যায় এসি মিলান।

রেফারি পাওলো মাজ্জোলেনির দিকে আক্রমণাত্মক আচরণ করে সরাসরি লাল কার্ড দেখেন হিগুয়েন।

মঙ্গলবার ৩০ বছর বয়সী ‍হিগুয়েনকে দুই ম্যাচ নিষিদ্ধের কথা জানায় সিরি আ’ কর্তৃপক্ষ। এর ফলে ২৫ নভেম্বর লাজিও ম্যাচের পরের সপ্তাহে তিনি মাঠে নামতে পারবেন না পার্মার বিপক্ষেও।

বিষয়:এসি মিলান গঞ্জালো হিগুয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…