প্রতিটি জুম্মার নামাজের আগে অস্ত্র হাতে মসজিদের মুখে পুলিশ দাঁড়িয়ে থাকবে- এ দৃশ্য কোনোদিন দেখব, স্বপ্নেও ভাবিনি, এমনটাই মন্তব্য করেছে সাংবাদিক ও ব্লগার আরিফ জেবতিক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে জানান, ‘এই দেশের অনেক উথান-পতন চোখের সামনে দেখব এরকম ভাবনা সবসময়ই মনের মধ্যে ছিল। কিন্তু সংখ্যাগরিষ্ট মুসলিমদের দেশে তথাকথিত ‘মুসলিম’দের হাত থেকে রক্ষা করতে প্রতিটি জুম্মার নামাজের আগে অস্ত্র হাতে মসজিদের মুখে পুলিশ দাঁড়িয়ে থাকবে- এ দৃশ্য কোনোদিন দেখব, স্বপ্নেও ভাবিনি।হায় আমার প্রিয় দেশ।’
গুলশানের হলি আর্টিজান ও ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় হামলায় ঘটনার পর সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় সকল মসজিদ মন্দির গীর্জায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।







