ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মঈনুল বাপ্পী।
অনলাইন আ্যক্টিভিস্ট আরিফ জেবতিক আজ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লিখেন, মঈনুল বাপ্পীর মতো একজন তরতাজা লোক নাকি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। সকালে এই খবর বিষন্ন করে তুলল। বাংলা অনলাইনের আমাদের সেই সোনালি সময়ে তিনি ছিলেন আমাদের বিশ্বস্ত সহযোদ্ধা।
পরম করুণাময় বাপ্পীকে তার করুণার ছায়ায় আশ্রয় দিন, এই দোয়া করি। এত মৃত্যুর খবর আর নিতে পারি না।







