চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন তরুণদের গণমাধ্যমে আসতে নিষেধ করি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

একেরপর এক গণমাধ্যম বন্ধের প্রেক্ষাপটে সাংবাদিকতাকে সবচাইতে অনিশ্চয়তার চাকরি বলে উল্লেখ করে থাকেন অনেকে। অনেক তরুণ এই সেক্টরে আসতে অনীহা ও সঙ্কচওবোধ করে। গত ১৪ সেপ্টেম্বর সকালের খবর পত্রিকাটি বন্ধ করে দেয়ার পর সাংবাদিকতার ‘অনিশ্চয়তা’ আবার নতুন করে দেখা দিয়েছে।

এই  প্রেক্ষাপটে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে  সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এই সেক্টরে তরুণদের আসতে নিষেধ করে বলেন,  ‘সকালের খবর পত্রিকাটি বন্ধ হয়ে গেল। এদেশের সবচাইতে অনিশ্চয়তার চাকুরি হচ্ছে সাংবাদিকতা, কত মানুষ যে অনিশ্চয়তার মুখে পড়লেন ভাবতেই মন খারাপ হয়।’

‘এদেশে মিডিয়া আসলে বিজনেস হিসেবে দাঁড়ায়নি। এই না দাঁড়ানোর পেছনে অনেকগুলো কারন আছে। তবে দীর্ঘদিন মিডিয়ার ভাত খেয়ে আসা আমার ক্লোজ অবজারভেশন হচ্ছে এদেশে মিডিয়া শুরুই করা হয় কোনো ধরনের বিজনেস প্ল্যান ছাড়া।

Banglabid

অধিকাংশ মিডিয়া শুরু করা হয় কোনো প্রাজ্ঞ সাংবাদিকককে সম্পাদক করে দিয়ে তাঁর হাতে সমস্ত দায়িত্ব অর্পন করে। একজন সাংবাদিকের নিজের কর্মক্ষেত্রে অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকতেই পারে, তিনি হয়তো ভালো রিপোর্টার ছিলেন বা সম্পাদনার কাজে অভিজ্ঞ ছিলেন, কিন্তু ব্যবসার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার।

ব্যাবসায় লাভ-ক্ষতির তীক্ষ হিসেব রাখতে হয়, ব্যয় কমিয়ে রাখতে হয়, মার্কেটিং-সেলস-ব্র্যান্ডিং-মার্কেট পজিশনিং-ব্রেক ইভেন রেভিনিউ সম্পর্কে সার্বক্ষনিক নেতৃত্ব দিতে হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট লঞ্চিং টাইমলাইন ম্যানেজ করতে হয়-একজন পেশাদার সাংবাদিকের এটি এক্সপার্টিজ নয়। তাই হয়তো পত্রিকাটি আপাত চোখে ভালো করছে মনে হয় কিন্তু শেষ পর্যন্ত সেটিকে টিকিয়ে রাখতে হিমশিম খেতে হয়।

এদেশে মিডিয়া এখনও মোটাদাগে পরোক্ষ ব্যবসা। মিডিয়ার ছায়াতলে রেখে অন্য ব্যবসা থেকে লাভ তুলে নেয়াটাই কাজ। একটা মিডিয়া হাউসের আইডি কার্ড আর গাড়ির স্টিকার তাদের সবগুলো গার্মেন্ট ফ্যাক্টরি আর ইটভাটার ম্যানেজার ব্যবহার করে এবং অবৈধ সুযোগ সুবিধা আদায় করে। যেহেতু দুর্নীতিবাজ কর্মকর্তাই সরকারি দফতরের সংখ্যা গরিষ্ট, তাই দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাত থেকে নিজের ব্যবসাগুলোকে সহনীয় পর্যায়ে রক্ষা করে উল্টো নিজের দুর্নীতিকে বৃদ্ধি করতেই এখানে অনেক মিডিয়ার আবির্ভাব।

Reneta

সেক্ষেত্রে কাজ ফুরোলে পাজি মালিকরা যে কোনো সময়েই মিডিয়া হাউস বন্ধ করে দিতে পারেন, কিন্তু পেছনে রয়ে যায় শতশত কর্মজীবি মানুষ যাদেরকে মাস শেষে বাড়িভাড়া দিতে হবে, বাচ্চার স্কুলের বেতন আর বাবা-মায়ের অষুধ কিনতে হবে।’

ফেসবুকে পোস্টে আরিফ জেবতিক  আরো  লিখেছেন,  ‘আমি এজন্য সবসময়ই তরুণদেরকে মিডিয়ায় আসতে নিষেধ করি। এ এক নেশাময় ক্যারিয়ার যেখান থেকে মুক্তি মিলে না কিন্তু তার জন্য বড় মূল্য চুকাতে হয় পরিবারের সদস্যদের।’

‘খুব ধান্দাবাজ চালু হলে মিডিয়া থেকে দ্রুতই অনেক কিছু তুলে নেয়া যায়। (এক সাংবাদিক নেতার শালী, যে দুইমাস আগে মিডিয়াতে যোগ দিয়েছে, সে-ও নাকি সরকারি প্লট পেয়ে গেছে!)

কিন্তু আপনার যদি সেরকম ধান্দা করার ইচ্ছে কিংবা সামর্থ না থাকে তবে এ পথে না মাড়ানোই নিরাপদ।

নেতৃত্ব অযোগ্য সম্পাদক আর ধান্দাচ্ছু মালিকের খপ্পরে এখানে আপনি বারবার পড়বেন আর সারাজীবন পস্তাবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফ জেবতিকসকালের খবরসাংবাদিকতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে খালেদা জিয়ার পরামর্শ নিতে হবে: বিএনপি

পরবর্তী

‘বাংলাবিদ’ মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন ও বন্যা

পরবর্তী
সাবিনা ইয়াসমিন ও বন্যা মঞ্চে গাইছেন, বাংলাবিদ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাবিদ’ মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন ও বন্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পর্ন দেখা বাদ দিয়ে বিশ্ব দেখছিল আইফোন উম্মোচন

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT