বিনোদন

ইন্ডিউড ফিল্ম কার্নিভালে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

চ্যানেল আই অনলাইন- ইন্ডিউড ফিল্ম কার্নিভালে 'ভুবন মাঝি'

ইন্ডিউড ফিল্ম কার্নিভালে ‘ভুবন মাঝি’

ভারতের বিখ্যাত রামুজি ফিল্ম সিটিতে তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে  ‘অল লাইট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ বা সংক্ষেপে এ উৎসবের নাম ‘ইন্ডিউড ফিল্ম কার্নিভাল’। ১-৪ ডিসেম্বর হায়দরাবাদ শহর থেকে কিছুটা দূরে বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা রামুজি ফিল্ম সিটিতে আয়োজিত এই উৎসবে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে অংশ নিচ্ছে  ‘ভুবন মাঝি’।

মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর ‘ভুবন মাঝি’ এই উৎসবে দেখানো হবে সমাপনী দিনে। শুধু তাই নয়, ‘ভুবন মাঝি’কে আয়োজকরা ফেলেছে ‘মাস্ট ওয়াচ’ এর কাতারে।

ইতোমধ্যে চলচ্চিত্রটির পরিচালক ফাখরুল আরেফিন খানের নেতৃত্বে ছবিটির দশজন কলাকুশলী পৌঁছে গেছেন হায়দরাবাদে। পরিচালকের সঙ্গে আছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ প্রমুখ। তবে, ছবির মূল নায়ক পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায় তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন নি ব্যস্ততার কারণে।

চ্যানেল আই অনলাইন- রামুজি ফিল্ম সিটিতে 'ভুবন মাঝি'র কলাকুশলীরা
                                            রামুজি ফিল্ম সিটিতে ‘ভুবন মাঝি’র কলাকুশলীরা

‘ইন্ডিউড ফিল্ম কার্নিভাল’ এ ভারতের তামিল, তেলেগু, বাংলা চলচ্চিত্র ছাড়াও ১৫টি বিভাগে প্রদর্শিত হচ্ছে ১০০টি দেশের ২৫০টি চলচ্চিত্র, ৭৫টি চলচ্চিত্রের রেড কার্পেট স্ক্রিনিং। এ ছাড়াও এই আয়োজনে অংশ নিয়েছে ৩০০ জন পরিবেশক, ৫ হাজারের বেশি বিপণন ব্যবস্থাপক ও পাঁচ শতাধিক বিনিয়োগকারী।

বিষয়:অপর্ণা ঘোষ কাজী নওশাবা আহমেদ পরমব্রত চট্টোপাধ্যায় ভুবন মাঝি মাজনুন মিজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…