বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্তে বৈঠক করেছেন। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার পর মোদিকে স্বাগত জানান শেখ হাসিনা।
এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ দুটি বাস সার্ভিস উদ্বোধন করেন দু’ দেশের প্রধানমন্ত্রী। এর একটি কলকাতা-ঢাকা-গোয়াহাটি এবং অন্যটি ঢাকা-গোয়াহাটি-শিলং রুটের।
বিকালে দু’দেশের পররাষ্ট্রসচিব স্থল সীমান্ত চুক্তি প্রটোকলও বিনিময় করেন।







