ইরানের প্রেসিডেন্ট হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হাসান রুহানি। প্রায় ২ কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে অর্ধেকের বেশি ১ কোটি ৪৬ লাখ ভোট পেয়েছেন তিনি।
মোট ভোটের হিসাবে তিনি ৫৬ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
এর আগে কয়েক দফা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এ নির্বাচনের ফলে ইরানের দ্বাদশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন হাসান রুহানি।








