হাসপাতাল শাখার পরিচালক ওএসডি, নতুন পরিচালক ফরিদ হোসেন

স্বাস্থ্য অধিদপ্তর ভবনের বহির্দৃশ্য, অনেক এয়ার কন্ডিশনার লাগানো এবং অফিসের জানালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের পর শুরু হয়েছে অধিদপ্তরের ঢেলে সাজানোর কাজ। এর অংশ হিসেবে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত (ওএসডি) করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশে হাসপাতাল শাখার নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডা. ফরিদ হোসেন মিয়া।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির এ সংক্রান্ত একটি আদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







