চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল যেন রাজনীতির কেন্দ্র না হয়: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় অঙ্গন যেন রাজনীতির কেন্দ্র না হয়ে ওঠে। হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের যেন কোনো অসুবিধা না হয়। অামরা অাগেই বলেছি, এটি একটি বিশেষায়িত হাসপাতাল।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের। এসময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: অামরা বেগম জিয়ার চিকিৎসার জন্য অাগে বলেছিলাম, কিন্তু অাসেনি। অাদালতের কারণে অবশেষে বেগম জিয়া হাসপাতালে অাসলেন। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন, এখন তিনি কোন হাসপাতালে? নানান ঘাটের পানি ঘোলা করে শেষ পর্যন্ত রাজি হয়েছে।

‘বিএনপি বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু করে রাজনীতি করেছে। এটা করাই তাদের উদ্দেশ্য ছিল। দেরিতে হলেও রাজি হওয়ায় তাকে স্বাগত জানাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: নৌকার পক্ষে গণজোয়ার দেখেছি উত্তরবঙ্গে। লক্ষ লক্ষ মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার। চট্রগ্রাম, কুমিল্লা ও ফেনীতে গণজোয়ার। বিএনপির ঘাটি চকরিয়াতেও অাওয়ামী লীগের গণজোয়ার দেখেছি। যেখানে যাচ্ছি, সেখানে হাজার হাজার মানুষের ঢল। সকালে রাজধানীর চকবাজারেও নৌকার নৌকা স্লোগানে মুখরিত। অাজকে মোহাম্মদপুরেও জনতার ঢল। অাপনারা উল্লাসিত, কিন্তু অামি উল্লাসিত নই।

নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন: ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষ ক্ষমতার দাপটকে দেখতে চায় না। বারোটার অাগে ভোট শেষ এই ধরনের কথা বলবেন না। ভোট শেষ হওয়ার অাগ পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। যতক্ষণ ভোট চলবে, ততক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে। ৯১’র কথা ভুলে যাবেন না।

‘এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন: মওদুদ সাহেব একজন বহুরূপী। কোন ঐশী বাণী থেকে তিনি এটা পেয়েছেন? মওদুদ আহমেদের কি একমাস শেষ হয়নি? আপনার দেখেন এক মাসে দেশের চেহারা নাকি বিএনপি চেহারা পরিবর্তন হয়।

অাওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অাব্দুর রহমান, অসীম কুমার উকিল, সাদেক খানসহ অনেকে।

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়ালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্ট মার্টিনকে মিয়ানমারের অংশ দাবি করায় রাষ্ট্রদূতকে তলব

পরবর্তী

একাত্তরের কথা স্মরণ করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি: প্রধানমন্ত্রী

পরবর্তী

একাত্তরের কথা স্মরণ করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি: প্রধানমন্ত্রী

কোচিং সেন্টার সংশ্লিষ্টদের ভুয়া প্রশ্নফাঁসের ফাঁদ, কোটি টাকার চেক জব্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT