চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ৮০ বছর বয়সী অভিনেত্রী। এদিন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার শারীরিক পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, বেশ কিছুসময় ধরেই রক্তসল্পতায় ভুগছেন অভিনেত্রী। পাশাপাশি সুগারের সমস্যাও রয়েছে তার। এছাড়াও বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন অভিনেত্রী। এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করবার পরামর্শ দেন চিকিৎসক। মাধুরী মুখোপাধ্যায় আপাতত ভর্তি রয়েছেন মেডিসিন বিভাগে। তার অসুস্থতার কারণ খুঁজতে ইতিমধ্যেই একাধিক টেস্ট শুরু করেছেন চিকিৎসকরা।

অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই তার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই সবরকম পরীক্ষা নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাধবী দেবীকে। দ্রুত শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে বাড়ি আসবেন অভিনেত্রী, এটাই প্রার্থনা পরিবারের।

Banglabid

মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন তিনি। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি।

দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন অভিনেত্রী, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে করেছে সত্যজিৎ-এর ‘চারুলতা’ হিসাবে। এছাড়াও ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থবর্ষীয়ান অভিনেত্রীমাধবী মুখোপাধ্যায়হাসপাতালে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT