চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারলেই সিরিজ হাতছাড়া, অপরিবর্তিত একাদশ নিয়ে আগে ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আশা জাগিয়ে হার। আরেকটি হারে এক ম্যাচ বাকি রেখেই হয়ে যাবে সিরিজ হাতছাড়া। ঘুরে দাঁড়ানোর এমন সমীকরণের দিনে অপরিবর্তিত একাদশ নিয়ে আগে ব্যাটিং করবে টাইগাররা।

শনিবার বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে স্বাগতিকরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে খেলছেন সাইফ হাসান। তরুণ ব্যাটসম্যানের অভিষেক হয়েছে গত ম্যাচে। আলো কাড়ার মতো কিছু করতে পারেননি শুরুর দিনে।

টিম টাইগার্স একাদশে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সঙ্গে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের টি-টুয়েন্টি দল পাল্টে গেছে অনেকটাই। স্কোয়াডে এসেছে চার নতুন ক্রিকেটার। বাদ পড়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে নেই সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। সংক্ষিপ্ত সংস্করণ থেকে নিজেকে আগে থেকেই সরিয়ে রেখেছেন তামিম ইকবাল।

সিরিজের প্রথম ম্যাচ দিয়ে হোম অব ক্রিকেটে ৬১৮ দিন পর দর্শক ফিরেছে। আজও থাকবে গ্যালারির টাইগারদের গর্জন। যদিও গ্যালারি পুরোপুরি ভরবে না। ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকেট ছাড়া হয়েছে দর্শকদের জন্য।

Reneta

টি-টুয়েন্টিতে এপর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি দেখায় ১১টিতে জিতেছে পাকিস্তান। বাংলাদেশের জয় দুটিতে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT