চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে টেনে তুললেন ধোনি ও ‘ব্যাটসম্যান’ ভুবনেশ্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, ক্রিকেট মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-রাহুলরা ব্যাটিংয়ে ফেল! চোখ রাঙ্গাচ্ছিল পরাজয়। হাল ধরলেন অভিজ্ঞ যোদ্ধা মহেন্দ্র সিং ধোনি। যথারীতি জয়ও পেল ভারত। কিন্তু জয়ের নায়ক ধোনি একা নন, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পেসার থেকে ব্যাটসম্যান বনে যাওয়া ভুবনেশ্বর কুমার প্রায় হারতে বসা ম্যাচটাকে টেনে নিয়েছেন ভারতের দিকে।

পাল্লেকেলেতে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস মেথডে শ্রীলঙ্কাকে নাটকীয়ভাবে ৩ উইকেটে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

শুরুতে ব্যাট করে বোলারদের লড়ার জন্য ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৬ রানের মাঝারি পুঁজি জমান লঙ্কান ব্যাটসম্যানরা। স্বাগতিকদের মধ্যে বলার মত স্কোর কেবল মিলিন্ডা সিরিবর্ধনার ৫৮ এবং চামারা কাপুগেদারার ৪০ রানের ইনিংসটি।

Banglabid

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪৩ রানে ৪টি ও চাহাল ২টি করে উইকেট নিয়ে লঙ্কানদের আটকে রাখেন।

জবাবে রোহিত ও ধাওয়ানের ৯৩ বলে ১০৯ রানের জুটিতে লক্ষ্য আরও মামুলি হয়ে পড়ে। বৃষ্টিতে লক্ষ্য আবার ৪৭ ওভারে ২৩১ রানে নেমে আসে তার আগেই।

কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যানদের রেখে যাওয়া শুরুটা ধরে রাখতে পারেনি ভারত। ভারতীয়দের জন্য লক্ষ্যটা পাহাড়সম করে তুলেছিলেন আকিলা ধনঞ্জয়া। রোহিত শর্মা ৫৪ ও শেখর ধাওয়ানের ৪৯ রানে বিদায়ে পর বিপর্যয়।

Reneta

রোহিতকে আউটের পরে মাত্র ১৩ বলের মধ্যে আরও পাঁচটি উইকেট ঝুলিতে পুরেছেন ধনঞ্জয়া। তাতে ১৩১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়ার শঙ্কায় কাঁপতে শুরু করে ভারত।

এরপরই পর্দায় আবির্ভাব ম্যাচের আসল নায়কদের। প্রাথমিক ধাক্কাটা ধোনি সামলালেও ভারত ম্যাচ জিতেছে মূলত ভুবনেশ্বরের দৃঢ়তায়। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন এই পেসার। আর ৪৫ রানে অপরাজিত ধোনি এক প্রান্ত আগলেছেন।

প্রথম ২০ রান করতে ৫০ বলেরও বেশি খেলা ভুবনেশ্বর বাকি ৩৪ রান করেছেন ৩০ বলে। ধোনির সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিটি ১০০ রানের। তাতেই ভারত দেখা পেয়েছে জয়ের।

দল হারলেও ৫৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান আকিলা ধনঞ্জয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারা এলেন, পাশে বসলেন না

পরবর্তী

কক্সবাজারে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ

পরবর্তী
তাজা মাছের সংগ্রহ, বাজারে মাছের ব্যাপক চাহিদা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ

সড়কে আবর্জনা জমে থাকায় যানবাহন ও পথচারীদের দুর্ভোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে আবর্জনা জড়ো করায় দুর্ভোগে রাজধানীবাসী

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT