চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙামাটি যেতে পারেননি ফখরুল, ফিরেছেন ঢাকায়

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৩:৫৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
রাজনীতি
A A

হামলার শিকার হয়ে পাহাড় ধসে ক্ষতবিক্ষত রাঙামাটি পরিদর্শন না করেই আহতাবস্থায় ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দূর্গত এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। বিকেল ৪টার একটু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে পার্বত্য এলাকায় রওনা করার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় হামলায় মির্জা ফখরুল ছাড়াও দলের চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবের রহমান শামীমসহ প্রতিনিধিদলের কয়েকজন নেতা আহত হন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সব জেলা সদরে এবং ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার দুপুরে কুমিল্লা আদালতে একটি মামলার হাজিরা শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Reneta

তিনি বলেন, রাঙ্গুনিয়ায় মহাসচিবের ওপর হামলা দেশের গণতন্ত্রের ওপর হামলা। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান তিনি।

বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের নেতাকর্মীরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

জুন ২৭, ২০২৬

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বৈধ পথ

জুন ২৭, ২০২৬

সুনামগঞ্জের আশাউড়ায় উৎপাদিত হচ্ছে ‘হানি কুইন’ জাতের আনারস

জুন ২৭, ২০২৬

কাঁটাবনে বহুতল ভবনে আগুন

জুন ২৭, ২০২৬

নরসিংদী জেলার ঐতিহ্য সুমিষ্ট ও সুগন্ধি ‘অমৃত সাগর’ কলা

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT