চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অভিবাসী কর্মীদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ‘অধিকার-ভিত্তিক শ্রম অভিবাসন শাসন ও সম্মিলিত ওকালতি’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ট্রেড ইউনিয়ন-সিভিল সোসাইটি অ্যাকশন অ্যালায়েন্স (টুকসা) এ সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে উপস্থিতিদের পরিচয় ও নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে মডারেটর শাকিল আক্তার চৌধুরী সম্মেলনের উদ্দেশ্য ও ভূমিকা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন টুকসার উপদেষ্টা সৈয়দ সাইফুল হক। বাংলাদেশ শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সভাপতি আনোয়ার হোসেন উদ্বোধনী বক্তব্যে শ্রম অভিবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন।

Banglabid

সম্মেলনের মূল আকর্ষণ ছিল ‘অভিবাসীদের কণ্ঠস্বর’ পর্ব। এতে অভিবাসী কর্মীরা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।

মালয়েশিয়া ফেরত প্রবাসী ওমর ফারুক তার কর্মজীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বকেয়া বেতন পরিশোধে সরকারের সহযোগিতা কামনা করেন। সৌদি আরবে নিগ্রহের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে প্রবাসী বিউটি খাতুন প্রবাসীদের জন্য একটি হটলাইন সেবা চালুর আবেদন জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য মো. নুরুল হক উপস্থিত হতে না পারায় তার প্রতিনিধি হিসেবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এটিএম মাহবুব-উল-করিম সম্মেলনে উপস্থিত ছিলেন।

Reneta

তিনি জনবল রপ্তানি খাতে অধিকারভিত্তিক নীতি ও শক্তিশালী শাসনব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টুকসার সদস্য সচিব ও অভিবাসী অধিকারকর্মী জাসিয়া খাতুন। তিনি শ্রম অভিবাসন শাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও সম্মিলিত ওকালতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় অংশ নেন আসিফ আইয়ুব, নাজমুল আহসান, ও নাইমুল আহসান জুয়েল। তারা অভিবাসন ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।

পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজেকুজ্জামান রতন, ড. এটিএম মাহবুব-উল-করিম ও রাহনুমা সালাম খান।

শ্রম অভিবাসনের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর টুকসার অ্যাডভোকেসি রোডম্যাপ উপস্থাপন করেন আসিফ মুনীর।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ সমাপনী বক্তব্য দেন। নাসরিন আক্তার দিনা ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় টুকসার যাত্রা

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে টুকসার যাত্রা শুরু হয়।

অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং শ্রম অভিবাসন শাসনের সব পর্যায়ে জবাবদিহি জোরদার করাই এই জোটের মূল লক্ষ্য।

আয়োজক কমিটি জানায়, সম্মেলনে সরকারি-বেসরকারি সংস্থা, শ্রমিক সংগঠন, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিকারভিত্তিক শ্রম অভিবাসনটুকসার জাতীয় সম্মেলনশাসন জোরদার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT