আন্তর্জাতিক

হামলার প্রতিশোধ চান নাওয়াজ

হামলার প্রতিশোধ চান নাওয়াজ

পাকিস্তানের লাহোরে পার্কে আত্মঘাতী প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রোববারের ওই হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়। আহত হয়েছে তিনশ’র বেশি মানুষ। এদের বেশিরভাগের অবস্থা আশংকাজনক।

সোমবার হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান। নিহতদের স্মরণে তিন দিনের শোক পালন করছে পাকিস্তান।

ইস্টার সানডের সন্ধ্যায় চালানো ওই হামলার সময় লোকে লোকারণ্য ছিল লাহোরের গুলশান-ই- ইকবাল পার্ক। নগরীর ব্যস্ততম শিশু পার্কটিতে বাচ্চাদের নিয়ে সবাই যখন আনন্দ- উল্লাসে ব্যস্ত তখনই হঠাৎ বোমার বিস্ফোরণ। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় পার্কটি। নারী ও শিশুদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠে পরিবেশ। শরীরের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পার্কে।

ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসে হামলার প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধানও। এরই মধ্যে সেনা অভিযান চালানো হয়েছে লাহোর, মুলতান ও ফয়সালাবাদে।

ভয়াবহ এ বোমা হামলার পর নওয়াজ শরীফকে ফোন করে সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করে যাওয়ার অঙ্গীকার করেন দু’নেতা। হামলাকারীদের বিচারের আওতায় আনতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিষয়:আত্মঘাতী বোমা হামলা পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…