চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাফিজের সেঞ্চুরিতে পাকিস্তানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দলের পক্ষে টেস্ট সিরিজ জয়ে ভূমিকা রেখেছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হাফিজের ঝলক। তার অনবদ্য ১০২ রানের সুবাধে ৩৮ বল বাকি রেখেই ছয় উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো পাকিস্তান।

২১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫ রানের মধ্যে দুই ওপেনার আযহার আলী আর বিলাল হাফিজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা রেসে টপলে। দলীয় ৪১ রানের মাথায় সদ্য অবসরের ঘোষণা দেওয়া পাক ব্যাটিংয়ের স্তম্ভ ইউনিস খানকেও রশিদের হাতে তালুবন্দী করে সাজঘরে পাঠান টপলে।

এরপর দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ৭০ রানের জুটি। শোয়েব মালিক ব্যক্তিগত ১০ রানের মাথায় পাকিস্তানের নবম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে ছয় হাজারের মাইলফলক পার করেন। মালিক আউট হয়ে গেলেও আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে ১০৬ অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন হাফিজ।

১২৭ বলে দশটি চার ও একটি ছয়ে ১০০ রান পূর্ণ করেন তিনি। অপর দিকে তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তিনি অপরাজিত থাকেন ৬২ রানে।

এরআগে টসে জিতে ইংল্যান্ড ব্যাট করতে নেমেই পাক বোলারদের বোলিং তোপের মুখে পড়ে। ইনিংসের দ্বিতীয় বলেই জ্যাসন রয়কে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান মোহাম্মদ ইরফান। দলীয় ৭ আর ১৪ রানে জো রুট আর অ্যালেক্স হেলসকে প্যাভিলনের পথ দেখান আনোয়ার আলী।

বিপর্যয়ের মুখে ইংলিশদের উদ্ধার করেন এউইন মরগান ও জেমস টেইলর। তাদের ১৩৩ রানের জুটির উপর ভর করে ২১৬ রান করে ইংলিশরা।মরগান ৭৬ ও টেইলর ৬০ রান করেন।

Reneta

পাক বোলারদের মধ্যে মোহাম্মদ ইরফান তিনটি, আনোয়ার আলী ও শোয়েব মালিক দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন শতরান করা মোহাম্মদ হাফিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT