রাজনীতি

হান্নান শাহের চতুর্থ জানাযা সম্পন্ন, শুক্রবার দাফন

হান্নান শাহের চতুর্থ জানাযা সম্পন্ন, শুক্রবার দাফন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের চতুর্থ নামাজে জানাযা সম্পন্ন হয়েছে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা জানাজায় শরিক হন।

এর আগে সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে তাঁর তৃতীয় নামাজে জানাযা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় দ্বিতীয় নামাজে জানাযা। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ সংসদ সদস্যরা জানাযায় যোগ দেন।

গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আ স ম হান্নান শাহ। শুক্রবার বাদ জুম্মা গাজীপুরের কাপাসিয়ায় তাকে দাফন করা হবে।

বিষয়:আ স ম হান্নান শাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…