বাংলাদেশ

বাস দুর্ঘটনায় হাত হারানো রাজীব লাইফ সাপোর্টে

বাস দুর্ঘটনায় হাত হারানো রাজীব লাইফ সাপোর্টে

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় ডান হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে রাজীবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

মাথায় আঘাতজনিত কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হয়েছে রাজীবের। এর পাশাপাশি শ্বাসকষ্টও বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত ৩ এপ্রিল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ার সামনে দুই বাসের মাঝে পড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলামটর থেকে ফার্মগেটমুখী বিআরটিসির একটি দোতলা বাসে ছিলেন রাজীব। সেটি সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগন্যালে এসে থামে। এ সময় একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে।

ওই সময় চাপা খেয়ে রাজিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে দোতলা বাসের সঙ্গে ঝুলতে থাকে। রাজীবকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…