কক্সবাজার

হাতুড়ির আঘাতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলার মানচিত্র, যেখানে শহর ও উপজেলা গুলোর অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

নিহত আব্দুল হাকিম (৩২) কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের মৃত আব্দুর রহিমের ছেলে। ওসি খায়ের বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকে পূর্ব বিরোধের জেরে আব্দুল হাকিমের উপর হামলে পড়ে প্রতিপক্ষের লোকজন।

এসময় প্রতিপক্ষের লোকজনের হাতুড়ির আঘাতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের এক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে হামলাকারিদের সঙ্গে নিহত আব্দুল হাকিমের মধ্য কি নিয়ে পূর্বশত্রুতা ছিল তা নিশ্চিত করতে পারেননি ওসি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান খায়ের।

বিষয়:রোহিঙ্গা নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…