চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতির আক্রমণে তিনজন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

বাগেরহাটের মোল্লাহাটে হাতির আক্রমণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোরে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া এলাকা থেকে হাতিটি শেকল ছিঁড়ে মধুমতি নদী পার হয়ে মোল্লাহাট উপজেলা এলাকায় চলে আসে।

উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে এবং আড়জুড়ি ইউনিয়নের কাহালপুর ও বাসাবাড়ি এই তিন গ্রামের ওই তিন জন উন্মত্ত হাতিটির আক্রমণে মারা যায়।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের ইয়ার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), কাহালপুর গ্রামের যতিন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী কুসুম বিশ্বাস (৬১) ও বাসাবাড়ি গ্রামের ফুলমিয়া ফকিরের ছেলে মিজানুর রহমান ফকির (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হাতিটি উন্মত্ত হয়ে শেকল ছিড়ে মধুমতি নদী পার হয়ে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গারফা গ্রামে ঢুকে পড়ে।

প্রথমে হাতির আক্রমণে মনোয়ারা বেগম নিহত হন। এরপর উন্মত্ত হাতিটি দৌড়াতে কাহালপুর গ্রামে গিয়ে পথচারী কুসুম বিশ্বাস ও বাসাবাড়ি গ্রামে মিজান ফকিরকে হত্যা করে।

তাণ্ডবের আড়াই ঘন্টা পরে সকাল সাড়ে সাতটার দিকে হাতির মাহুত ও গ্রামবাসী পুলিশের সহযোগিতায় হাতিটিকে কিছুটা শান্ত করতে সক্ষম হয়।

হাতিটি মোল্লাহাট উপজেলার বাসাবাড়ি গ্রামে একটি বাঁশ বাগানে আটকে রাখা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর উন্মত্ত হাতিটিকে দেখতে সেখানে আশপাশের গ্রামগুলো থেকে নানা বয়সী মানুষ ছুটে আসে।

ঘটনার বিষয়ে মাহুথ মো. ফারুক জানান, হাতিটি গোপালগঞ্জের ঘোনারপাড়া এলাকায় রাস্তার পাশে বাঁধা ছিল। শনিবার ভোরে শিকল ছিড়ে ছুটে যায়। পরে আর তাকে ধরা যায়নি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামী ব্র্যান্ডের খাবার বিতর্ক

পরবর্তী

গারো মেয়ের ধর্ষকদের ধরতে যোগাযোগ প্রযুক্তি

পরবর্তী

গারো মেয়ের ধর্ষকদের ধরতে যোগাযোগ প্রযুক্তি

প্রচণ্ড গরমে ভারতে ১৫৩ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT