চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামী ব্র্যান্ডের খাবার বিতর্ক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:০৪ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৫
অন্যান্য
A A

সম্প্রতি ভারতে ম্যাগি নুডুলসে বিপজ্জনক মাত্রার সীসা পাওয়ার পর এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে ইন্ডিয়াকে বাজার থেকে ম্যাগির সব ধরণের নুডুলস সরিয়ে নিতে নির্দেশ দেন উত্তর প্রদেশের একটি আদালত।

ম্যাগির এই নুডুলস বিতর্ক খাদ্য বাজারে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। ভারতের বাজারে এখনই যে ব্যবসায়ীরা ম্যাগি নুডুলস বিক্রি করা বন্ধ করেছেন তা নয়। তবে অনেক ক্রেতা কঠিন হৃদয়ে এই নুডুলসটি কেনা থেকে বিরত থাকছেন।

ভারতে খাদ্য নিয়ে বিতর্কের ঘটনা এই প্রথম নয়।

এর আগে আরো কয়েকটি কোম্পানির খাদ্যে ভেজাল পাওয়া যায়। বিভিন্ন সময়ে বড় এবং নামী দামী ব্যান্ডকেই এই বিতর্কের মুখে পড়তে হয়েছে। এমন কয়েকটি ব্র্যান্ডকে নিয়ে তৈরি বিতর্ক তুলে ধরা হলো।

লোভনীয় ডেইরি মিল্ক

ছোট্ট শিশু থেকে শুরু করে বুড়ো; সকলের কাছেই চকলেট একটি লোভনীয় বস্তু। আর ডেইরি মিল্কের একেকটি খণ্ড মুখে পুড়লে মনে হয় যেনো শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়া। অথচ এই ডেইরি মিল্কের চকলেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো ভারতের মহারাষ্ট্রে।

২০০৩ সালে ক্যাডবেরি ডেইরি মিল্কের বারে পোকা পাওয়া গেলে এর ক্রেতা এবং বিক্রেতারা একসাথে আন্দোলন শুরু করেন। ক্যাডবেরি তখন বলেছিলো, তাদের চকলেটে পোকা পাওয়ার বিষয়টি উৎপাদন প্রক্রিয়ার ত্রুটির হতে পারে না। হয়তো ত্রুটিপূর্ণ গুদামজাত ব্যবস্থার কারণে হয়েছে।

তখন মহারাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কমিশনার বলেছিলেন, এটা ধরে নেওয়া হচ্ছে যে, স্টোরেজে ক্রটির কারণে এই পোকা জন্মেছে। তাহলে প্যাকেজিংটা কেমনভাবে করা হয়েছিলো? নিশ্চয়ই এতে ত্রুটি ছিলো; নইলে উৎপাদনের সময়েই এটা ঘটেছে।

ম্যাকডোনাল্ড

অভিজাত এই ব্র্যান্ডটির নাম কে শোনেননি? এই ম্যাকডোনাল্ডেরই ‘হ্যাপি মিল’ এ একসময় পাওয়া যাচ্ছিলো মরা ইঁদুর, মানুষের দাঁত এবং দাতব্য জিনিসসহ আরো অনেক কিছু। তবে চীনে এই ব্র্যান্ডের খাবারে বিতর্ক তৈরির পর বিশ্বে এর পণ্যের বিক্রি কমে যায়। অনেক টাকা জরিমানাও গুণতে হয় তাদের।

কেএফসি

ভারতে কেএফসির খাবার নিয়েও বিতর্ক হয়েছে। অভিযোগ করা হয় কেএফসির ‘রিজ্জো রাইস’ এ কৃত্রিম রঙ মেশানো হচ্ছে। তবে এই অভিযোগকে মিথ্যা এবং গুজব বলে উড়িয়ে দেয় কেএফসি।

কোকা কোলা

১৯৭৭ সালে ভারত সরকার কোকা কোলার কাছে কোকের ‘গোপন রেসিপি’ কী তা জানতে চাইলে কোম্পানিটি ভারত থেকে নিজেদের গুটিয়ে নেয়।পরে অবশ্য ১৯৯৩ সালে ভারতে আবারো তারা ব্যবসা শুরু করে।

কোকা কোলার বিরুদ্ধে কীঁটনাশক ব্যবহারের অভিযোগ মামলা করা হয় ২০০৬ সালে। ভারতের রাজস্থান এবং মধ্যপ্রদেশে এই কোম্পানির বিরুদ্ধে কোলায় মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি কীঁটনাশক ব্যবহারের অভিযোগ আনা হয়।

সাবওয়ে

২০১১ সালে ভারতের বিখ্যাত সাবওয়ের চিকেন টিক্কার ভেতরে পোকা পান এক নারী। সাবওয়ের ওই ব্রাঞ্চের ম্যানেজার এর জন্য দোষারোপ করেন সবজিওয়ালাকে। সবজির ভেতরে পোকা থাকায় এটা হয়েছে বলে চালিয়ে দেন তিনি।

কিন্তু দায়িত্ব তো এড়ানো যায় না। কারণ সবজিতে পোকা থাকলে তা রান্নার আগে বাছাই করার দায়িত্ব তাদেরই। একই ঘটনা ঘটে ভারতের হায়দরাবাদে ২০১৪ সালে। সেখানে একজন ব্যক্তি সাবওয়ের একটি নন-ভেজিটারিয়ান হটডগের মধ্যে পোকা পান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত

পরবর্তী

হাতির আক্রমণে তিনজন নিহত

পরবর্তী

হাতির আক্রমণে তিনজন নিহত

গারো মেয়ের ধর্ষকদের ধরতে যোগাযোগ প্রযুক্তি

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT