আন্তর্জাতিক

হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও সিনেট নির্বাচনেও

হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস ও সিনেট নির্বাচনেও

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সাথে প্রতিনিধি পরিষদ-কংগ্রেস এবং সিনেটেও নির্বাচন হবে আজ। এছাড়া ১২টি রাজ্য এবং দুটি টেরিটরির গভর্নর, ৪৪টি রাজ্যের আইনসভা এবং মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নেতিবাচক ভোটের প্রভাব পড়বে সিনেট নির্বাচনেও। সেক্ষেত্রে নিজেদের সবগুলো সিনেট আসন ধরে রাখা মুশকিল হবে রিপাবলিকানদের জন্য।

মার্কিন ভোটাররা আজ শুধু একজন প্রেসিডেন্টকেই নির্বাচিত করবেন না। আরও অনেকের ভাগ্য নির্ধারিত হবে আজ। যাকে বলা হয় ডাউন ব্যালট রেস। কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে তাও নির্ধারণ হয়ে যাবে আজ।

হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ জন এবং সিনেটের ১শ’ সদস্যের মধ্যে ৩৪ জন নির্বাচিত হবেন আজ। কংগ্রেসের এ দুটি কক্ষই বর্তমানে রিপাবলিকানদের দখলে। এর মধ্যে ২৪টি রিপাবলিকানদের এবং দশটি ডেমোক্র্যাটদের দখলে।

৩৪টি সিনেট আসনের গুরুত্ব দুই দলের কাছে প্রেসিডেন্ট নির্বাচনের থেকে কম নয়। নিম্নকক্ষে রিপাবলিকানরা বিপুল সংখ্যাগরিষ্ঠ হলেও সিনেটে খুব অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ তারা। তবে ডেমোক্র্যাটদের সিনেট আসন, প্রার্থিতা এবং ভোটারদের সমর্থন অনুযায়ী সিনেটের দখল শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের হাতেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সিনেটর ছাড়াও নির্বাচনে নিজেদের পছন্দের গর্ভনরদেরও বেছে নেবেন যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ভোটাররা। এছাড়া কমপক্ষে ২৫টি শহরে মেয়র নির্বাচিত করবেন ভোটাররা।

প্রতিবেদক

আলীম আল রাজী

বিশেষ প্রতিনিধী

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…