ভারতীয় ছবির ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে ইতিহাস গড়ল বহু প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী টু’। প্রথম ভারতীয় ছবি হিসেবে এখন পর্যন্ত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবিটি আয় করেছে ১০০০ কোটি রুপি। ‘বাহুবলী টু’ ছবির অফিশিয়াল টুইটার পেজে এই তথ্য জানানো হয়। এর আগে ‘বাহুবলী’ মুক্তির প্রথম সপ্তাহে ৩৪৬ রুপি আয় করে, এক সপ্তাহে সর্বাধিক আয়ের ছবি হিসেবে রেকর্ড করেছিল ‘বাহুবলী’ ছবিটি। ২৮ এপ্রিল মুক্তি পাওয়া ‘বাহুবলি টু’ ভারতের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দর্শকদের কাছেও প্রচুর সাড়া পেয়েছে।
অমরেন্দ্র বাহুবলী ও দেবসেনার প্রেমকাহিনীর পাশাপাশি ছবিতে দেখানো হয়েছে ভল্লাল দেবের বিদ্রোহ। দারুণ গ্রাফিক্স এবং সিনেমাটোগ্রাফির মাধ্যমে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির কাহিনী। ছবিতে জানা যায় কাটাপ্পার বাহুবলীকে মেরে ফেলার রহস্য।
‘বাহুবলী টু’ ছবিটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। আরকে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রামাইয়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ এবং আরও অনেকে। মিড–ডে।








