চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজার কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ, চমক থাকছে বৈশাখের ভোরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বিশেষ দিন মানেই চ্যানেল আই। আসছে বাংলা নববর্ষ। প্রতি বছরের মতো এবারও নতুন বছর বরণ করে নিতে চ্যানেল আই করছে বাংলা বর্ষ বরণের সবচাইতে বড় আয়োজন সুরের ধারার সহস্র কণ্ঠে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষ বরণ ১৪২৬’।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বরেণ্য শিল্পী, সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং  ইউনিলিভার বাংলাদেশ লি. এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দর আগামী ও দেশবাসীর মঙ্গল কামনা করে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ শিরোনামে বর্ণিল এই উৎসবের আয়োজন বসবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।

সংবাদ সম্মেলনেটিতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন যে, প্রতি বছরের প্রায় পুরোটা সময় জুড়েই রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা বর্ষ বরণের এই আয়োজনকে ঘিরে ব্যস্ততার ভেতর সময় পার করেন। সেই সাথে চ্যানেল আইয়ের কাছে এই আয়োজনকে ঘিরে তার থাকে নানান আবদার, যা চ্যানেল আই বরারবই পালন করার যথাসম্ভব চেষ্টা করে যায়।  বর্ষ বরণের এ আয়োজনটিকে আসলে সামনে থেকে না দেখলে এর আনন্দটা উপলদ্ধি করা সম্ভব নয়। তাই আমার আন্তরিক অনুরোধ সবাই এই আয়োজনটিতে অংশ নিবেন ও সব সময় চ্যানেল আইয়ের সাথে থাকবেন।

এছাড়াও হাজারো কণ্ঠে বর্ষবরণ-১৪২৬ এর আয়োজনকে ঘিরে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন যে, বিগত ৭বছর যাবত চ্যানেল আই ও সুরের ধারা বর্ষ বরণের এই আয়োজন পালন করে আসছে। যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের এক হাজার শিল্পী উপস্থিত থাকেন। এবছরও এই আয়োজনের কোন ব্যতিক্রম হবে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়াও এবারের আয়োজনের আরো একটি বিশেষ আকর্ষণ হলেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। তিনি চ্যানেল আই ও সুরের ধারার এই আয়োজনে উপস্থিত থাকবেন।

ইউনিলিভার বাংলাদেশ লি.-এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার বলেন যে, বিগত বছরের মত এবছরও আমরা ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এর সাথে অংশ নিচ্ছি। এবছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের একটি এক্সপেরিয়েন্স জোন থাকবে ‘লিভার আয়ুশ’ এর, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই স্টলটিতে যাবেন এবং প্রোডাক্টগুলো দেখবেন।

Reneta

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের খোলা প্রান্তরে প্রতি বছর উপস্থিত হন শত শত মানুষ। হাজারো কণ্ঠে চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণে অংশ নেন তারা। শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষের উপস্থিতে ভোরেই সেখানে উৎসবে পরিণত হয়। এবার আরো বড় পরিসরে হতে যাচ্ছে বর্ষ বরণের এই অনুষ্ঠান।

শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হবে বৈশাখী মেলার। মেলায় থাকবে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল। স্টলগুলোর মধ্যে রয়েছে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি পণ্যের স্টল।

সহস্র কণ্ঠে বর্ষবরণের নেতৃত্বে থাকছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। পহেলা বৈশাখের ভোর সাড়ে ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আই ভেরিফায়েড ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।

অনুষ্ঠানটির টেলিকম পার্টনার রবি, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, রেডিও পার্টনার রেডিও ভূমি, অনলাইন পার্টনার চ্যানেল আই অনলাইন এবং অ্যাভিয়েশন পার্টনার ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসাপ্তাহিক
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT