মিক ফানিংয়ের জন্য তিনটি সার্ফিং শিরোপা জয় মনেহয় যথেষ্ট ছিলো না। তাই তো সাউথ-আফ্রিকায় প্রতিযোগিতার মাঝখানে হাঙ্গরের সঙ্গে যুদ্ধ করে নিজেকে একজন কিংবদন্তী হিসেবে প্রমাণ করলেন তিনি।
অস্ট্রেলিয়ান এই সার্ফার সেই সময় জে-বে ওপেনে অংশ নিচ্ছিলেন। ঠিক সেই সময়েই হাঙ্গরের আক্রমণের স্বীকার হন ফ্যানিয়। জেটস্কি এবং নৌকা তাকে উদ্ধার করতে পৌঁছানোর আগে খানিকটা সময় নিজেই যুদ্ধ করেন বিশালাকার হাঙ্গরের সঙ্গে।
ঘটনার পর একধরনের ঝাঁকুনির মধ্যে ছিলেন ফ্যানিং। ওয়ার্ল্ড সার্ফ লিগ ওয়েবসাইটে তিনি লেখেন, ‘হঠাৎই ঘটনাটা ঘটলো, আমি টের পেলাম আমার পেছনে কিছু একটা আছে। মনে হচ্ছিলো সেটা আমাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। তারপরই হাঙ্গর সামনে এলো। তখনো বোর্ডেই ছিলাম। কিন্তু সবকিছু যেন প্রবল বেগে নড়ে উঠলো।’
এরপর তিনি লেখেন,‘মনে হচ্ছিলো পায়ের আবরণটা ধরে কেউ আমাকে পানির নিচে টানছে। তারপর মনে হলো লাথি দিলো। তারপরও বোর্ডেই ছিলাম। আবার সে আমাকে পানির নিচে টানতে শুরু করলো আর আমার পায়ের আবরণটা খুলে গেলো। সাঁতার কাটতে কাটতে চিৎকার করতে শুরু করলাম আমি।’
সেখান থেকে রেহাই পাওয়ার পরও খানিকটা সময় স্তম্ভিত হয়ে ছিলেন বলেই জানান ফ্যানিং।
এমন ঘটনার পর প্রতিযোগিতাটি বন্ধ ঘোষণা করা হয়।
ওয়ার্ড সার্ফ লিগ কমিশনার কিরেন পেরোও বলেন, ঘটনাটা সবাইকেই নাড়া দিয়েছে। অবশ্য ফ্যানিংকে নিরাপদ ও জীবিত দেখে আমরা সবাই খুশি। আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না কি ঘটেছে। ঘটনাটা সবাইকে ভয় পাইয়ে দেওয়ার মতোই।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।







