চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাওয়া’ আমাকে চরিত্র নিয়ে জীবনযাপন করতে শিখিয়েছে: তুষি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২২
বিনোদন
A A

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নাজিফা তুষি অভিনীত সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পে নির্মিত নতুন ছবি ‘হাওয়া’ ২৯ জুলাই মুক্তি পাবে দেশের সিনেমা হলে। এতে গুলতি নামে একজন বেদেনী’র চরিত্রে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্ল্যাটফর্ম থেকে উঠে আসা নাজিফা তুষি।

বছর দুয়েক আগেই হাওয়া’র শুটিং হয়েছে। এখনও চরিত্রটি নিয়ে অনেকটা ঘোরে আছেন জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তুষি বলেন, ‘হাওয়া’ ছবিতে আমার চরিত্রের কারণে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। শক্তিশালী চরিত্রে যার মধ্যে অনেক বাঁক আছে। চরিত্রের নাম থেকে ডিজাইন সবকিছু পরিচালক নিখুঁতভাবে করেছেন। আগেই জানাতে চাই না, তাহলে চরিত্রের তেজ কমে যাবে।

তুষি মনে করেন, হাওয়া তার ক্যারিয়ারে প্রথম ভিন্নধর্মী কাজ। এ কাজের মাধ্যমে তার ক্যারিয়ারে জার্নি শুরু হলো।

তুষি বলেন, হাওয়া করার আগে অভিনয়ের ওয়ার্কশপ, শিল্পীর জীবনযাপন, চরিত্রের রিসার্চ কেমন হয় জানতাম না। তবে আমি প্যাশনেট ছিলাম। হাওয়ার মাধ্যমে চরিত্রের জন্য কোনো পথে হাঁটতে হয়, কেমন অনুভূতি ও বোধ কাজে লাগাতে হয়, ব্যক্তিজীবনে চরিত্রে নিয়ে কিভাবে জীবনযাপন করতে হয় শিখেছি।

২০১৯ এর শেষ দিকে সেন্টমার্টিন ও গভীর সমুদ্রে ‘হাওয়া’র শুটিং হয়। শুটিংয়ের মাস ছয়েক আগে থেকে ছবির গুরুত্বপূর্ণ ৯টি চরিত্র নিয়মিত অনুশীলনে অংশ নিত। তুষি বলেন, সবগুলো চরিত্র পরস্পরের লিভ ইন করতাম। প্রায় একটা বছর শুটিং প্রক্রিয়ায় ছিলাম। নিজে প্রস্তুত হতে বেদেনী’র মতো শাড়ি পড়ে রাস্তায় হাঁটতাম, বিছানায় ঘুমাতাম না, বিভিন্ন বেদেনীর সঙ্গে মিশেছি। তাদের আচরণ, তীক্ষ্ণ চাহনি সবকিছু ধারণ করতে পরিচালক শিখিয়েছেন।

‘তাই এই ছবি হচ্ছে আমার অভিনয় শিল্পী হয়ে ওঠার স্কুলিং। সিনেমাটির শুটিং করার চেয়ে অনেক আমার কাছে মনে হয় এর বিহাইন্ড দ্য স্টোরি বেশি সিনেম্যাটিক। গভীর সমুদ্রে শুটিংয়ে আমরা মরেও যেতে পারতাম, কিন্তু আগে থেকে আমরা সবাই এতটাই প্রস্তুত ছিলাম যে এই ভয়টা কাজ করেনি। আমি বলতে চাই, হাওয়া আমার আজ পর্যন্ত ক্যারিয়ারে প্রথম গুরুত্বপূর্ণ কাজ। এতে যারা কাজ করেছেন সবারই একটা স্কুলিংয়ের মধ্যে যেতে হয়েছে।

Reneta

‘আইসক্রিম’ ছবিতে কাজ করেছিলেন তুষি। মাঝে দেখা যায় বিশেষ নাটক ও ওয়েব ভিত্তিক বেশ কিছু কাজে। সর্বশেষ চরকির ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজেও তার দুর্দান্ত অভিনয় মুগ্ধ হয়েছেন দর্শক। তার নতুন ছবি ‘হাওয়া’ মুক্তির আগে প্রকাশিত ট্রেলার দিয়ে নজর কেড়েছে। পাশাপাশি ‘সাদা সাদা কালা কালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

‘হাওয়া’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন প্রমুখ।

মেজবাউর রহমান সুমন জানান, ‘হাওয়া’ গভীর সমুদ্র ও সেখানে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে নির্মিত গল্পের চলচ্চিত্র। ৮ জন মাঝি মাল্লার ও একজন বেদেনীকে নিয়েই গল্পটি তৈরি। এটি অনুভূতির গল্প। যে ৯ জন কাজ করেছে তাদের মিথস্ক্রিয়া, চরিত্রের সম্পর্কের ভিতরে একে অন্যের বিভেদের গল্পই হাওয়া। সমুদ্র এখানে উপজীব্য মাত্র। ‘হাওয়া’ মিস্ট্রি ড্রামার গল্প, কালের রূপকথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিমেজবাউর রহমান সুমনলিড বিনোদনসাদা সাদা কালা কালাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT