চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরের দুঃসংবাদের মধ্যেই গড় আয়ু বাড়ার সুসংবাদ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

পাহাড়ি ঢলে আগাম বন্যায় দেশের সবগুলো হাওর থেকে যখন আমাদেরকে প্রতিদিন দু:সংবাদ শুনতে হচ্ছে, তখন একটি সুসংবাদ হলো- বাংলাদেশের মানুষের গড় আয়ু আরো কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে,  ২০১৬ সালে তার আগের বছর থেকে গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাসে দাঁড়িয়েছে। নতুন হিসাবে নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। আশা জাগানিয়া সংবাদ হলো, বিশ্বে বর্তমান গড় আয়ু হচ্ছে ৭১ বছর ৪ মাস। সেই তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটাকে নিশ্চয়ই সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের অনেক বড় অর্জন বলে আমরা মনে করছি। কেননা এটা সহজেই বোঝা যায় যে, গড় আয়ু বাড়ার মানে হচ্ছে মানুষের মৌলিক অধিকারসহ অন্যান্য সকল ক্ষেত্রে দেশের প্রভূত উন্নয়ন হয়েছে। অস্বীকার করার কোন উপায় নেই যে, এই শতকের শুরুর দিকেও আমরা ক্রয়ক্ষমতাসহ আরো অনেক দিক থেকে মানুষের সীমাবদ্ধতার চিত্র দেখেছি। কিন্তু তার বিপরীতে এখন মানুষের ক্রয়ক্ষমতা অনেকগুণ বেড়েছে। যেমন; আরো কয়েকবছর পূর্বে যেখানে সাধারণ মানের মোবাইল ফোন মানুষের সাধ্যের বাইরে একপ্রকার স্বপ্ন ছিল, সেখানে এখন সবার হাতে হাতে মোবাইল ফোন ও থ্রিজি ইন্টারনেট এসে তথ্যপ্রযুক্তি খাতে এক ধরণের বিপ্লব এনে দিয়েছে। শুধু এক্ষেত্রে নয়, বরং যেকোন ভালো কিছুর সুযোগ পেলে তার বহুমুখী ব্যবহার করার মতো মেধা বাংলাদেশের মানুষের আছে বলে আমরা মনে করি। সবক্ষেত্রেই যে এমন আশা জাগানিয়া বিপ্লব হয়েছে তার প্রমাণ গড় আয়ু বাড়ার হিসাব। স্বীকার করতে হবে যে, বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগেই এমন সম্মানজনক অর্জন সম্ভব হয়েছে। তাই শত দুঃসংবাদের মধ্যে এমন খুশির সংবাদ পাওয়ায় সংশ্লিষ্টদের আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা বিশ্বাস করি, সরকার চাইলে এবং সঠিক সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি অনুসরণ করে এগিয়ে গেলে শুধু এ দিক থেকে নয়, বরং সকল দিক থেকে বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব। তাই এই মুহূর্তে দুর্নীতিসহ বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়গুলো চিহ্নিত করে, বিশেষভাবে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারকে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে। কেননা যুব সমাজকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে আরো বেশি যোগ্য নাগরিক গড়ে তোলা সম্ভব হবে যারা সব বয়সেই হবে বাংলাদেশেরে সম্পদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT