হাইড্রোলিক হর্ন: দক্ষিণাঞ্চলে ঝিমিয়ে পড়েছে অভিযান

দক্ষিণাঞ্চলে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, বিভিন্ন যানবাহন ও পথচারীদের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দানিয়েল সুজিত বোস: হাইকোর্টের একাধিক নির্দেশনার পরও দক্ষিণাঞ্চলের ১০ জেলার যানবাহনগুলো এখনো হাইড্রোলিক হর্ন বাজিয়েই চলেছে। এই হর্নের ব্যবহার বন্ধে শুরু হওয়া অভিযানও ঝিমিয়ে পড়েছে।
বিআরটিএ এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করা না গেলেও নিয়ন্ত্রণের উদ্যোগ অব্যহত রয়েছে।
উচ্চ আদালতের নির্দেশে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে গত আগস্ট মাসে সারা দেশব্যাপি অভিযান শুরু হয়। সে সময়ই দক্ষিণাঞ্চলে নিয়মিত অভিযান শুরু করে বিআরটিএ ও পুলিশ। যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেয়া, জরিমানা ও মামলা করায় এর ব্যবহার কমে আসে। তবে, কিছুদিন যেতেই ঝিমিয়ে পড়ে নীরব ঘাতক শব্দ দূষণ নিয়ন্ত্রণের সে অভিযান।
বিআরটিএ ও পুলিশ বিভাগ বলছে, অভিযান থেমে নেই কিন্তু হাইড্রোলিক হর্ন সহজলভ্য হওয়ায় পুরোপুরি এর ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।
শুধুমাত্র অভিযান চালিয়ে বিকট শব্দের এই হর্নের ব্যবহার বন্ধ করা সম্ভব না, এর জন্য জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন খুলনার জেলা প্রশাসক, মো: আমিনুল আহসান।
উচ্চ শব্দের এ হাইড্রোলিক হর্নের ব্যবহারে মানুষের শ্রবণ ক্ষমতা কমে যাওয়া সহ নানা শারীরিক সমস্যা হয়। তাই শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিশেষজ্ঞরা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:






