চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী হাইকোর্টে রিট করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবু আহমেদ চৌধুরী হাইকোর্টে রিট করেন।

সে রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি মো: ইকবাল কবির ও বিচারপতি মো: আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালতে আবু আহমেদ চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলে সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মুনতাসীর উদ্দীন আহমেদ। আগামী ২৯ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।








