ক্রিকেট

হাঁটুতে চোট, প্রস্তুতি ম্যাচে নেই মোসাদ্দেক

প্রস্তুতি ম্যাচে মোসাদ্দেক হাঁটুতে চোট নিয়ে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক হাঁটুতে চোট নিয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলে দুঃসংবাদ— অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার কুইন্সটাউনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না এ ব্যাটিং অলরাউন্ডার। বিসিবির মিডিয়া বিভাগ এক বার্তায় জানিয়েছে খবরটি।

মঙ্গলবার নিউজিল্যান্ড সময় সকাল ১১টায় শুরু হবে ওয়ার্মআপ ম্যাচটি। দুই দলে রাখা হয়েছে ১২ জন করে ক্রিকেটার।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ২০ সদস্যের। ম্যাচের জন্য স্থানীয় পাঁচ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৫০ ওভারের ম্যাচে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল একাদশ খেলবে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে।

নিউজিল্যান্ড সফরে টাইগারদের এটিই প্রথম প্রস্তুতি ম্যাচ। ২০ মার্চ ডানেডিনে শুরু হবে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নিউজিল্যান্ড ব্যাটসম্যান (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, নিউজিল্যান্ড বোলার (৪)।

শান্ত একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নিউজিল্যান্ড খেলোয়াড় (২), নিউজিল্যান্ড খেলোয়াড় (৩), শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউজিল্যান্ড খেলোয়াড় (৫)।

বিষয়:মোসাদ্দেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…