চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল বাড়লো চারগুণ, শুক্রবার থেকে অর্ধশতাধিক হলে ‘পরাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদুল আজহায় বাজিমাত করেছে ‘পরাণ’। হল মালিকরা জানাচ্ছেন, এবারের ঈদের সেরা ছবি ‘পরাণ’! একই সঙ্গে মুক্তি পাওয়া ৩টি ছবির মধ্যে প্রশংসা ও ব্যবসায়িক সাফল্যে এগিয়ে রয়েছে রায়হান রাফী পরিচালিত এ ছবিটি। ঈদের দিন থেকে শুরুতে ১১টি সিনেমা হলে ‘পরাণ’ মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় সপ্তাহ না যেতেই ৩টি হল বাড়ে। ঈদের ছবির সপ্তাহ হিসেবে দ্বিতীয় সপ্তাহে এক লাফে চারগুণ বাড়লো পরাণ-এর হল সংখ্যা।

শুক্রবার (২২ জুলাই) থেকে লাইভ টেক প্রযোজিত এ ছবিটি দেশের অর্ধশতাধিক সিনেমা হলে চলবে। সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে ‘পরাণ’। বর্তমানে ১৪টি সিনেমা চলছে। শুক্রবার থেকে প্রায় ৫৫টি হলে চলবে। দ্বিতীয় সপ্তাহের চূড়ান্ত হল লিস্ট বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘পরাণ’ রমরমা ব্যবসা করছে। চারটি শো দিয়ে শুরু হয়ে সপ্তাহ না যেতেই সিনেপ্লেক্সের শাখাগুলোতে দৈনিক ১৮টি করে শো চলছে ছবিটির। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ পরেও হাউজফুল দিচ্ছে ‘পরাণ’। সবগুলো শাখায় দর্শক টানছে এ ছবিটি।

শুধু সিনেপ্লেক্স নয়, দ্বিতীয় সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনেও ‘পরাণ’-এর জয়জয়কার হতে যাচ্ছে। দেশের বড় বড় সিনেমা হলের মধ্যে ঢাকার মধুমিতা, শ্যামলী, বিজিবি, সৈনিক ক্লাব, গীত, চিত্রামহলে চলবে ‘পরাণ’। ঢাকার বাইরে শাপলা (রংপুর), মনিহার (যশোর), নন্দিতা (সিলেট), চট্টগ্রামের সিনেমা প্যালেস, সুগন্ধা, মধুবন (বগুড়া), রূপকথা (পাবনা), মর্ডান (দিনাজপুর) সবমিলিয়ে ৫৫টি সিনেমা চলবে ছবিটি।

জাহিদ হাসান অভি বলেন, দু-একটা হলে একমাস ঈদের অন্য ছবি চালানোর ঘোষণা দিয়েছিল। সেখানেও শুক্রবার থেকে নতুন করে ‘পরাণ’ চলবে।

ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বন করে নির্মিত ‘পরাণ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীলাইভ টেকলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT