চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানাবে জাপান ও ইতালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A
হলি আর্টিজান

হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ জুলাই (শনিবার)  ঘটনাস্থলে যাবে ইতালি ও জাপানের প্রতিনিধিদল। নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করবেন তারা।

ওইদিন সকাল ৭টায় জাপান এবং বেলা ১১টায় ইতালির প্রতিনিধিদল শ্রদ্ধা জানাবে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালির চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল বাংলাদেশে উদ্দেশ্যে তারা মিলান(ইতালির শহর) ছেড়েছিলেন।

ইতালি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কো তোসসিনি। তিনি ইতালির লোমবার্দি আঞ্চলিক সরকারের কাউন্সিলর এবং পরিকল্পনা ও বাজেট-সংক্রান্ত প্রথম স্থায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট।

ওই হামলায় দেশি-বিদেশিসহ মোট ২২ জন নিরীহ মানুষ প্রাণ হারায়। যার মধ্যে সর্বোচ্চ ৯ জনই ছিলেন ইতালির নাগরিক। এর মধ্যে লোমবার্দি শহরের দু’জন। যারা প্রত্যেকে ওই শহরের ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন।

নিহতদের স্মরণে বিশেষ আয়োজন থাকছে ইতালিতেও। লোমাবার্দি সরকারের উদ্যোগে পহেলা জুলাই পিয়াচ্ছা লিবের্তায় এক বিশেষ প্রার্থনা ও শোকসভার আয়োজন করা হয়েছে।

Reneta

গত বছর ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায় কয়েকজন সশস্ত্র জঙ্গি। তারা দেশি-বিদেশিদের জিম্মি করে। ঘটনার পর অভিযান চালাতে গেলে জঙ্গিদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন।

পরদিন শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্টুরেন্টে কমান্ডো অভিযান চালায়। এতে পাঁচ জঙ্গি নিহত হয়। একজনকে গ্রেফতার করা হয়। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।

বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়,৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশীদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।

ছবি- ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT