চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে বিনিয়োগ: কারো পৌষ মাস, কারো সর্বনাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ব্রায়ান অলিভারের প্রযোজনা প্রতিষ্ঠান নিউ রিপাবলিক পিকচার্সের সাথে প্যারামাউন্ট পিকচার্সের ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তি হয়েছে গত মাসে। আগামি বছরের ‘টপ গান: মাভেরিক’ সহ দশটি সিনেমার এক চতুর্থাংশ তহবিলের যোগান দেয়া হবে এই অর্থ থেকে। বিনিময়ে তিনি সিনেমার লাভ-ক্ষতির অংশীদার হবেন।

ব্রায়ান অলিভার মনে করছেন, দীর্ঘদিন ধরে যখন সিনেমা হলগুলো বন্ধ তখন স্টুডিওগুলোর এমন উদ্যোগ অর্থায়নে ঝুঁকি কমাবে। ফলে অংশীদাররাও সিনেমা নির্মাণে আগ্রহী হয়ে উঠবেন। মহামারী না এলে হয়তো প্যারামাউন্ট এরকম চুক্তি কখনই করতো না, বললেন অলিভার।

সিনেমা হলগুলো খুলেনি বলে স্টুডিওগুলোকে তাদের সিনেমা মুক্তি এবং বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য বিকল্প উপায় খুঁজে নিতে হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে স্বাধীন নির্মাতাদের সিনেমার বাজেট বাড়াতে হচ্ছে। শুটিং বন্ধ করে দিতে হলে যে ক্ষতি হয়, তা পোষানোর মতো বীমাও নেই। ফলে স্ট্রিমারদের (ওটিটি প্লাটফর্ম) কাছে সিনেমা বিক্রির হিড়িক পড়েছে। কপাল খুলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের এবং প্রযোজনায় আগ্রহী আমেরিকান ধনীদের।

প্যারামাউন্ট এবং নিউ রিপাবলিকের চুক্তির মতো একাধিক চলচ্চিত্রে অর্থায়নের চুক্তি সাম্প্রতিক বছরগুলিতে হ্রাস পেয়েছে। স্টুডিওগুলি আয়ের পুরো অংশ রাখার জন্য বিনিয়োগকারীদের আনতে চাইছিল না এতদিন। তবে করোনার কারণে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বক্স অফিসে অনিশ্চয়তা দেখা যাওয়ায় বাইরের বিনিয়োগকারীদের সাথে এখন ঝুঁকি ভাগ করে নিতে চাইছে স্টুডিওগুলো।

সাধারণত স্বাধীন প্রযোজকরা প্রযোজনার জন্য ব্যাংকের ওপর নির্ভরশীল ছিলেন এতদিন। ব্যাংক থেকে ঋণ নিয়ে সিনেমা প্রযোজনা করতেন, ছবির আয় থেকে আবার সেই ঋণ পরিশোধ করে দিতেন। কিন্তু করোনার কারণে অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না। অধিকাংশ ব্যাংকই এখন সিনেমা খাতে ঋণ দিতে চাইছে না।

অর্থের এই ঘাটতি পূরণ করতে এগিয়ে আসছে অনেক পুরনো ও নতুন বিনিয়োগকারী। অর্থনৈতিক মন্দা এবং সিনেমার বাজারে ঝুঁকির কথা ভেবে প্রযোজকদের ব্যাংক ঋণ না দেয়ায় কপাল খুলেছে এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর। চড়া সুদের বিনিময়ে ঋণ দিচ্ছে তারা। ব্যাংকের তুলনায় প্রায় তিন-চারগুণ বেশি সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন প্রযোজকরা।

Reneta

এর প্রভাব পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে ঠিক কীভাবে পড়বে, তা সময়ই বলে দিবে। অনেকে মনে করছেন, সার্বিকভাবে করোনার কারণে অদূর ভবিষ্যতে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রিকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্যারামাউন্টবিনিয়োগকারীলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT