চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে আরেকটি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র কী প্রয়োজন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

জনি ডেপকে ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ কি দেখবে দর্শক? এই প্রশ্ন এখন সবার মনে। আর সেখান থেকেই প্রশ্ন উঠেছে হলিউডে আরও একটি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিকুয়েলের প্রয়োজনীয়তা নিয়ে।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ওরিজিনাল ট্রিলজি বিতর্ক সৃষ্টি করেছিল:
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রথম তিনটি ছবি পরিচালনা করেছিলেন ভারবিনস্কি। ২০০৩ সালে ‎‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল’ ব্যবসা সফল হওয়ার পরে ট্রিলজি তৈরির সিদ্ধান্ত নেয় ডিজনি। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে একই নামের ওয়াল্ট ডিজনির একটি থিম পার্ক রাইডকে ভিত্তি করে। ছবিটি সমালোচকদের মন জিতে নিতে পারেনি। দ্বিতীয় ও তৃতীয় ছবিতে কিছুটা প্রশংসা পেয়েছে। কিছু বিতর্কও তৈরি হয়েছিল। প্রথম তিনটি ছবি তৈরি করে এই ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারবিনস্কি। ফলে ছন্দ পতন ঘটে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের।

পরবর্তী সিকুয়েলগুলো সমালোচিত হয়েছিল:
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও পঞ্চম সিনেমা নিয়ে বিতর্ক না হলেও ছবিটি মন জয় করে নিতে পারেনি পুরো বিশ্বের সিনেমাপ্রেমীদের। ‘অন স্ট্রেঞ্জার টাইডস’-এ কোনো নীতি কথা না থাকায় এবং ‘ডেড মেন টেল নো টেলস’-এ আইনি ঝামেলার কারণে জনি ডেপ অভিনীত ছবিগুলো পছন্দ করেননি দর্শকরা।

মোড় ঘুরিয়েছিল ‘জঙ্গল ক্রুজ’:
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে যখন মারগট রবিকে নেয়ার খবর শোনা গেল, তখন অনেকেই মনে করেছেন সফলতা এনে দিতে পারবেন না অভিনেত্রী। তবে সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন মারগট। নতুন মুখ মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির। জনি ডেপের শূন্যতা অনেকটাই যেন পূরণ করতে পেরেছিলেন মারগট।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর নতুন ছবি সফল নাও হতে পারে: পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি সফল হওয়ার সম্ভাবনা কম, এমনটাই মনে করছেন অনেকে। এছাড়াও পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের সাথে ‘জঙ্গল ক্রুজ’-এর কন্টেন্টের মিল থাকায় দর্শক নতুন ছবি গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে নতুন গল্প, নতুন শিল্পী, দৃশ্যায়নে নতুনত্ব থাকলে দর্শকের মন জয় করতে পারবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান রিবুট’।

যে কারণে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের সিকুয়েল করার পরিকল্পনাটি ভালো নয়:
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের মূল আকর্ষণ জনি ডেপ থাকছেন না এবার। ডেপকে ছাড়া নতুন ছবি তৈরি করা সম্ভব। কিন্তু জ্যাক স্প্যারো চরিত্রে জনি ডেপ ছাড়া অন্য কাউকে দর্শক গ্রহণ করবে কিনা তা নিয়ে আছে সংশয়। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে জনি ডেপকে সরতে বাধ্য করায় ফ্র্যাঞ্চাইজিটি বয়কটের ডাকও দিয়েছেন অনেকেই। তাই সব মিলিয়ে হলিউডে একই ধাঁচের আরও একটি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার প্রয়োজন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গল ক্রুজজনি ডেপলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT