বিনোদন

হলিউডের যে নির্মাতার ছবিতে অভিনয়ের চেষ্টা তদবীর করেছিলেন অনিল!

অভিনেতা অনিলের হাসিমুখের ছবি, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা অনিলের একটি পোর্ট্রেট ছবি, তিনি হালকা বাদামী জ্যাকেট পরেছেন এবং হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সায়েন্স ফিকশন থ্রিলার ‘টেনেট’ এর ট্রেলার। ফলে উচ্ছ্বসিত ক্রিস্টোফার সকল ভক্তরা। তবে ক্রিস্টোফার আসন্ন সিনেমা নিয়ে অন্য সবার থেকে ক্ষাণিকটা বাড়তি উচ্ছ্বাস চোখে পড়েছে বলিউড অভিনেতা অনিল কাপুরের।

সম্প্রতি বলিউডের এই নায়ক টুইট করে নোলানের ছবির ট্রেলারের প্রশংসা করে লিখেছেন, ‘আর পাঁচজনের মতো আমিও এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

অনিল আরো জানিয়েছেন, তিনি একবার নোলানের সঙ্গে দেখা করেছিলেন। বসেছিলেন মিটিংয়েও। সেইসময়ে নোলানের সুপারহিট ছবি ‘ ইনসেপশন ‘ এ অভিনয় করারও ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনিল ওই ছবিতে সুযোগ পাননি! তবে অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধনের জন্য নোলান উপহার সরূপ ব্যাটম্যানের একটি ডিভিডিতে তার অটোগ্রাফ পাঠিয়েছিলেন!

‘টেনেট’ ছবিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাডিয়া, অ্যারন টেইলর-জনসন, ক্লেমেন্স পোজি, মাইকেল কেইন ও কেনেথ ব্রানাগ সহ আরো অনেকে।

ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। এছাড়া ছবিটির বেশির ভাগ শ্যুট হয়েছে ডেনমার্ক, ইটালি,নরওয়ে,আমেরিকা এবং ইংল্যান্ডেও।

চলতি বছরে ১৭ই জুলাই ‘টেনেট’ ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সব পিছিয়ে গেছে করোনার কারণে। এমনকি নতুন ট্রেলারেও মুক্তির তারিখ উল্লেখ করা হয়নি।

বিষয়:এলিজাবেথ ডেবিকি ক্রিস্টোফার নোলান ক্লেমেন্স পোজি জন ডেভিড ওয়াশিংটন টেনেট ডিম্পল কাপাডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…