চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ‘ঢাকা’য় নওয়াজকে অভিনয়ের প্রস্তাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘ঢাকা’কে কেন্দ্র করে ক্রাইম থ্রিলারধর্মী ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওর্থকে। আর এই ছবিতেই অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিলো বলিউডের সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে!

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ নির্মাণ করে বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দিয়েছেন জো রুশো ও অ্যান্থনি রুশো। বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত আছেন। এরইমধ্যে নেটফ্লিক্সের জন্য অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘ঢাকা’ নামের ছবিটির চিত্রনাট্য লিখে শেষ করেছেন রুশো ভ্রাতৃদ্বয়। ছবিটির পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে স্যাম হারগ্রেভকে। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিলো বলিউডের নওয়াজকে। কিন্তু ‘ঢাকা’য় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই অভিনেতা।

রুশো ভাইদের নিজেদের প্রতিষ্ঠান ‘এজিবিও’-এর ব্যানারে ‘ঢাকা’ তৈরি হবে। ছবির বেশির ভাগ শুটিং হবে ভারতে। আর এই কারণেই নওয়াজ উদ্দিনকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিলো বলে দাবী করেছে ভারতীয় বেশকিছু প্রথম সারির সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, ভারতীয় প্রথম নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেইমস’-এও দুর্দান্ত অভিনয় করায় নেটফ্লিক্স-এর আসন্ন প্রযোজিত ছবি ‘ঢাকা’য় নওয়াজকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু বিনয়ের সাথে এমন প্রস্তাব প্রত্যাখান করেন নওয়াজ।

প্রস্তাব ফিরিয়ে দেয়ার বিষয়ে নওয়াজের বরাত দিয়ে ভারতীয় ডেকান ক্রনিকলসহ বেশকিছু সংবাদ মাধ্যম জানায়, বর্তমানে নন্দিতা দাশের নির্মাণে বহুল প্রত্যাশিত ‘মান্টো’র প্রমোশন নিয়ে ব্যস্ত আছেন নওয়াজ। এই ছবিতে উর্দু ভাষার প্রভাবশালী লেখক সাদত হোসেন মান্টোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া সামনে দক্ষিণ ভারতের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। যে ছবিতে প্রথমবার রজনীকান্তকে সহ-অভিনেতা হিসেবে পেতে যাচ্ছেন নওয়াজ।

এছাড়াও নেটফ্লিক্স-এর ‘সেক্রেড গেইমস’-এর দ্বিতীয় সিজনেরও শুটিং শুরু হবে শিগগির। সব মিলিয়ে সামনের কয়েক মাস টানা ব্যস্ততার মধ্যে থাকতে হবে এই অভিনেতাকে। আর এই কারণেই হলিউডের এই প্রজেক্টে কাজ করতে পারছেন না তিনি। যদিও এরজন্য আফসোস করছেন নওয়াজের ভক্তরা। তবে যে যাই বলুক, আপাতত কমিটমেন্ট ভঙ্গ করতে রাজি নন নওয়াজ।

একজন ভারতীয় যুবকেকে কিডন্যাপ এবং তাকে ‘ঢাকা’ শহর থেকে উদ্ধারের কাহিনি নিয়েই তৈরি হবে ‘ঢাকা’ চলচ্চিত্রটি। ছবিটি নির্মাণ করবেন স্যাম হারগ্রেভ। এটি তার প্রথম পরিচালিত ছবি। এরআগে তিনি বিখ্যাত বেশকিছু সিনেমার প্রধান সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি। শুটিং হবে ভারত ও ইন্দোনেশিয়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস হেমসওর্থজো রুশোঢাকাথরনওয়াজউদ্দিন সিদ্দিকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

একের পর এক কীর্তি গড়েও শেষ ম্যাচ নিয়ে খুশি নন সূর্যবংশী

এপ্রিল ১১, ২০২৬

যাদের নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

এপ্রিল ১১, ২০২৬

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রাধিকার পাবে পারমাণবিক ইস্যু: ট্রাম্প

এপ্রিল ১১, ২০২৬

মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

এপ্রিল ১১, ২০২৬

মিনাব স্কুলে নিহত শিশুদের ছবি নিয়ে পাকিস্তানে আসলেন ইরানের প্রতিনিধিদল

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT