বিনোদন

হরিণ হত্যায় দোষী সালমান খান

৫ বছরের কারাদণ্ড!

হরিণ হত্যায় দোষী সালমান খান

বিশ বছর আগে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউড তারকা সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি অাদালত। 

তবে একই মামলায় অভিযুক্ত অন্য চার অভিনেতা সাইফ আলী খান, টাবু, নীলম এবং সোনালি বেন্দ্রেকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৮ সালে রাজস্থানে একটি সিনেমার শ্যুটিংয়ে এসে তারা ওই দুটি হরিণকে হত্যা করে।

এতদিন এ বিষয়ে মুখ না খুললেও বৃহস্পতিবার আদালতে সালমান খান হরিণ শিকারের জন্য ক্ষমা চান।

‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে সালমান ও অন্যরা দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন। বিপন্ন এই প্রাণী মারা ভারতে নিষিদ্ধ। বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৯(৫১) ধারায় বিচারক সালমানকে অপরাধী ঘোষণা করেন।

যোধপুর আদালত সালমানের আইনজীবীরা সাজার মেয়াদ নিয়ে বিচারকের সঙ্গে আলোচনা করছেন। এই অপরাধের সর্বোচ্চ সাজা ছয় বছরের সশ্রম কারাদণ্ড।

 

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…