চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতালে সমর্থন থাকলেও মাঠে ছিলো না বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। ওই হরতালকে সমর্থন দিলেও মাঠে দেখা যায়নি বিএনপিকে।

সকালে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, ঢিলেঢালাভাবে হরতাল চললেও কোথাও কোথাও হরতালের পক্ষে মিছিল ও নেতাকর্মীদের অবস্থান। বিএনপির নয়াপল্টন অফিসেও স্বাভাবিক অবস্থা দেখা যায়। বিএনপির কাউকে মাঠে নামতে দেখা যায়নি।

তবে দুপুরে দুপুরে মিডিয়ার কাছে ব্রিফিং করেছেন দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  কিন্তু সেখানে হরতাল নিয়ে তার তেমন কোনো বক্তব্য না দিলেও সরকারের ওপর নিত্যদিনের ঢালাও অভিযোগ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারী নির্যাতনের গতি তীব্র থেকে তীব্রতর হয়েছে। ক্ষমতায় টিকে থাকার উৎসাহে বিরোধী দলের নেতাকর্মীদের শেষ রক্তটুকু নিংড়িয়ে নেয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্রে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচির ওপর সরকারের নানা বাহিনী আক্রমণ চালাচ্ছে। মিথ্যা মামলা, গ্রেফতারের হিড়িক আগের মতোই অবিরামভাবে চলছে। সুশাসন, স্বাধীন বিচার বিভাগ নেই বলেই বিরোধী দল ও বিরোধী মতের পায়ে বেড়ি পরানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে গণদাবির পক্ষে শান্তিপূর্ণ কোন মিছিলের আওয়াজ পেলেই সেটির ওপর আইন শৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়ছে।

Reneta

হরতালে বিএনপির মাঠে না থাকা বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় এক নেতা বলেন, আমরা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছি। আমাদের অবস্থান আছে।  নেতাকর্মীরা হরতালকারীদের সঙ্গে যোগ দিয়েছেন।

মাঠে বিএনপির কোনো ব্যানার-পোস্টার বা অবস্থান দেখা যায় নি। এছাড় সকাল থেকে রাজধানীজুড়ে স্বাভাবিক অবস্থা দেখা যায়। বিভিন্ন মোড়ে তীব্র যানজট লেগে থাকতে দেখা যায়।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT