চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার বছর ২০২০: ১২ মাসে ১৬ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

আশা জাগিয়ে শুরু হলেও করোনার কারণে ঢাকাই চলচ্চিত্রের জন্য মোটেও ভালো যায়নি ২০২০ সাল। বিভিন্ন জরিপ বলছে, স্বাধীনতা পরবর্তী সময়ে এ যাবত সবচেয়ে কম সংখ্যক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যে সংখ্যাটি মাত্র ১৬!

সমালোচকদের মতে, এই ১৬টির মধ্যেও হাতেগোনা কয়েকটি ছবি বাদে বাকিগুলো ছিল মানহীন! বছরের শুরু ও শেষ দিকে এসব মানহীন ছবি দেখে বিরক্ত হয়েছেন সাধারণ দর্শকও।

২০২০ সাল শুরু হয় ‘জয় নগরের জমিদার’ ছবি দিয়ে। এম সাখাওয়াত হোসেনের পরিচালনায় ১০ জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অভিনয় করেছিলেন ফারজানা ছবি, মডেল রাসেল, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। মুক্তির প্রথম সপ্তাহেই ব্যবসায়িকভাবে হোঁচট খায় ছবিটি।

৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ফাখরুল আরেফীন খান পরচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘গণ্ডি’। ছবিটি নিয়ে দেশের বহু সিনেমাপ্রেমী উৎসুক হয়ে বসেছিলেন। কারণ এই ছবিতে প্রথমবার জুটি বেধে অবিনয় করেছেন ‘ফেলুদা’ খ্যাত কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ছবিটি অল্পসংখ্যক সিনেমা হলে মুক্তি দেয়া হলেও বেশ প্রশংসিত হয়।

এ বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় বছরের অন্যতম আলোচিত ছবি ‘বীর’। শাকিব খান প্রযোজিত এ ছবির পরিচালক ছিলেন কাজী হায়াৎ। মুক্তির পর সাড়া ফেলে এ ছবিটি। দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকরা ছবিটি দেখতে ভিড় করে, এমন সংবাদও দেখা গেছে সংবাপত্রেরর পাতায়। সিনেমা হল, ডিজিটাল রাইটস, টিভি রাইটস এবং ওটিটিতে মুক্তির পরিকল্পনায় সবকিছু মিলিয়ে ছবিটি ব্যবসা সফল বলে দাবি করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

২৮ মার্চ রফিক শিকদারের পরিচালনায় নিরব-প্রিয়াঙ্কা অভিনীত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পায়। তবে ছবিটি সাড়া জাগাতে পারেনি। ৬ মার্চ মুক্তি পায় তাহের শিপনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘হলুদ বনি’ ও শাকিব খান অভিনীত শামীম আহমেদ রনি পরিচালিত ছবি ‘শাহেনশাহ’। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিতে নুসরাত ফারিয়া থাকলেও সেভাবে আলোচিত হয়নি। তবে প্রযোজক ও পরিচালকের দাবি, করোনা সংক্রমণ না এলে ‘শাহেনশাহ’ ব্যবসায়িক সাফল্যের মুখ দেখতো।

Reneta

একই তারিখে কোনো রকম প্রচারণা ছাড়াই মুক্তি পায় আরও এক ছবি ‘চল যাই’। পরিচালনা করেন মাসুমা রহমান তানি। হাতেগোনা দু-একটি মাল্টিপ্লেক্সে চলে এটি। এরপর দেশে শুরু হয় করোনা সংক্রমণ। ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব হল।

৩ আগস্ট শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমার মা’ ছবিটি মুক্তি দেয়া হয় একটি বেসরকারি টিভিতে। যেখানে অভিনয় করে ডিএ তায়েব ও ববি। সিনেমা হল খুললে মুক্তি পায় মুকুল নেত্রবাদীর সিনেমা ‘সাহসী হিরো আলম’। নানা কর্মকাণ্ডে বিতর্ক তৈরি করা সোশ্যাল মিডিয়ার ভাইরাল থাকা আলমের এ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়ে ও হল থেকে নেমে যায়।

এরপর একে একে মুক্তি পেয়েছে বছরের আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ (২৩ অক্টোবর), ‘বিশ্বসুন্দরী’ (১১ ডিসেম্বর), ‘রূপসা নদীর বাঁকে’ (১১ ডিসেম্বর), নবাব এলএল.বি (১৬ ডিসেম্বর, ওটিটি প্লাটফর্ম) ‘গোর’ (২৫ ডিসেম্বর), ‘আমি তোমার রাজা তুমি আমার রানি’ (২৫ ডিসেম্বর)।

তবে করোনা পরবর্তী সময়ে ‘ঊনপঞ্চাশ বাতাস’ নাগরিক দর্শকদের বেশ আগ্রহ লক্ষ করা গেছে। ছবিটি মুক্তির পর প্রশংসিতও হয়েছে। তারচেয়ে বড় কথা, ছবিটি এখনও একাধিক সিনেপ্লেক্সে চলছে। এছাড়া বছর শেষে মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘বিশ্বসুন্দরী’। ছবিটি দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিয়াম ও পরীমনির কারণে ছবিটি বেশ ভালো দর্শক সাড়াও পায়।

তবে সব কিছু ছাপিয়ে গেছে শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএল.বি’। নির্মাণের শুরু থেকে এ ছবি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। তবে মুক্তির পর পরিচালক অনন্য মামুন ও প্রযোজনা সংস্থার নানা গড়িমসির কারণে সমালোচিত ও হতে হয়।

অর্ধেক ছবি প্রথম মুক্তি দিয়ে অনন্য মামুন বাকি অর্ধেক পনের দিন পর মুক্তির ঘোষণা দেন। এতে শাকিব-মাহিসহ ছবির সঙ্গে জড়িতরা ক্ষেপে যান। মুক্তির পর ছবির সংলাপে পর্নোগ্রাফির অভিযোগে পরিচালক ও এক অভিনেতা দুজনেই গ্রেপ্তার হন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসপরীমনিফিরে দেখা ২০২০বছর শেষেবীরমাহিয়া মাহিলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহেনশাহসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT