চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হঠাৎ ধসে’র দায় নিচ্ছেন তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

দুই উইকেটে ১৪৮ থেকে ১৭০ রানে নেই আট উইকেট। শেষ তিন ব্যাটসম্যান, যাদের আসল কাজটা বোলিংয়ে, সেই সানজামুল-মোস্তাফিজ-রুবেল হাল না ধরলে দুইশ’র আগেই থেমে যেতে পারত বাংলাদেশের ইনিংস। সেসময় ২৩ রানে ৭ উইকেট হারানোয় নিজেরও দায় দেখছেন ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ায় তামিম।

‘নিজেকে অনেক দায় দিবো। আমি প্রায় একশ বল খেলে ফেলেছিলাম ওই সময়। থিতু হওয়ায় বুঝতে পারছিলাম এই উইকেটে কীভাবে খেলতে হবে। দায়িত্ব ছিল সিনিয়র হিসেবে কমপক্ষে ৪৫ ওভার উইকেটে থাকা। যে সময় আমাদের রিয়াদ ভাই ও মুশফিক ভাই দুজনই আউট হয়ে গেছে। তখন যেকোনো নতুন ব্যাটসম্যানের ওখানে গিয়ে ব্যাট করা খুবই কঠিন ছিল।’

অবশ্য টেলের প্রচেষ্টায় শেষপর্যন্ত ২১৬ রানের পুঁজি পায় টাইগাররা। পরে বোলারদের দুর্দান্ত প্রদর্শনীতে ৯১ রানের বড় জয়েই মাঠ ছেড়েছেন মাশরাফীরা। সংবাদ সম্মেলনে তারপরও অবধারিতভাবেই উঠে এল ব্যাটিংয়ে আচমকা ধসের ব্যাপারটি।

Banglabid

‘যদি ক্রেমারের বল দেখেন, বড় টার্ন করছিল। একটা সোজা চলে যাচ্ছে, একটা টার্ন করে বেরিয়ে যাচ্ছে। নতুন ব্যাটসম্যানদের জন্য মোকাবেলা কঠিন। আমি ট্রিকটা মিস করেছি। যদি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করতে পারতাম। আরও ৫-৬ ওভার খেলতে পারলে, এটা হত না হয়ত।’ ব্যাটিংয়ে ধস নিয়ে তামিমের উপলব্ধি।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট পেলেও ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাটিং করা কঠিন ছিল। কঠিন উইকেটে জিম্বাবুয়ের বোলারদের সামনে সাকিবকে নিয়ে তামিম লড়ছিলেন দারুণভাবে। তাদের ১০৬ রানের জুটিতে ভাল সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ। মুশফিক এসেও জুটি গড়ার চেষ্টা করেন। দলের রান যখন দেড়শ ছুঁইছুঁই, তখন মুশফিক আর মাহমুদউল্লাহ দ্রুত সাজঘরে ফিরে গেলে বিপদ বাড়ে বাংলাদেশের। এক ওভার পরেই ক্রেমারের বল এগিয়ে মারতে এসে স্টাম্পিং হন তামিম।

পরের তিন ব্যাটসম্যান সাব্বির, নাসির, মাশরাফীও ব্যর্থ হন। লেজের ত্রয়ী হাল না ধরলে বিপদে পড়তে পারত বাংলাদেশ। শেষপর্যন্ত বড় জয়ে বিপদ কাটানো গেলেও মিডলঅর্ডারের ব্যাটিং নিয়ে ভাবার অবকাশ থাকছে টাইগার-শিবিরের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দক্ষ জনশক্তি তৈরি: মিরসরাইতে বিশ্বব্যাংকের ২৫০ কোটি টাকা বিনিয়োগ

পরবর্তী

হাঁটুর চোটে ছিটকে গেলেন নাদাল

পরবর্তী

হাঁটুর চোটে ছিটকে গেলেন নাদাল

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT